প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক ৭ সিনেমা

বিনোদন প্রতিবেদকপ্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৯:০৭
বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক ৭ সিনেমা

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন।

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার।

ঈদের ৭দিন সকাল ১১ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান। ঈদের ৭ দিন দুপুর ১ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর সাড়ে ১২ টায় প্রচার হবে কমেডি শো: ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান।
দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নাটকের গান’। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘বাদশা’। বাবা যাদব ও আবদুল আজিজের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন-জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘দরদ’। অভিনয় করেছেন- শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। পরিচালনা অনন্য মামুন।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে পোড়ামন-২’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম, পুজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী প্রমুখ।

ঈদের চতুর্থ দিন রয়েছে ‘নবাব’। জয়দীপ মুখার্জী ও আবদুল আজিজের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, মেঘলা, বিশ্বনাথ বসু, প্রদীপ ধর, প্রিতম প্রমুখ।

ঈদের ৫ম দিন রয়েছে ‘জীবনের গল্প’। গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন- কবরী, আলমগীর, মান্না, মৌসুমী, শাবনূর, জয়, শিবা শানু, বাবর প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘শিকারি’। জাকির হোসেন রাজু ও জয়দীপ মুখার্জীর পরিচালনায় এতে অভিনয় করেছেন-শাকিব খান, শ্রাবন্তী, অমিত হাসান প্রমুখ।

ঈদের ৭ম দিন প্রচার হবে ‘যাও পাখি বলো তারে’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন- আদর আজাদ, মাহিয়া মাহি, শিপন মিত্র, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, মাসুম বাসার, মিলি বাসার, সুব্রত প্রমুখ।

২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০.০০টায় প্রচার হবে পার্থ সরকারের রচনা ও পরিচালনায় একক নাটক ‘এই শহরে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন-খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।

বাকি ১৪টি একক নাটকের মধ্যে-রাশেদ সীমান্ত ও অহনা রহমান প্রমুখ অভিনীত ‘কাঠের চশমা’,মোশাররফ করিম, রোবেনা জুঁই অভিনীত ‘ডাবল চক্কর’, শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ অভিনীত ‘কাজের বউ’, খায়রুল বাসার, সাফা কবির অভিনীত ‘পূর্ণতা’, মোশাররফ করিম, হিমি অভিনীত ‘সোনার চেইন’, শ্যামল মওলা, মাহিয়াজানা ষ্পর্শী অভিনীত ‘ভালোবাসা ফিরে আসে’, মোশাররফ করিম, হিমি অভিনীত ‘টাউট জামাই’, খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান অভিনীত ‘পদ্মর ইরা’, রাশেদ সীমান্ত, সালহা খানম নাদিয়া অভিনীত ‘লিয়াকতের লটারী’, নিলয়, নিলাঞ্জনা নীলা অভিনীত ‘বিয়ে করবো পালিয়ে’, শহীদুজ্জামান সেলিম, রিচি সোলায়মান ও দীপা খন্দকার অভিনীত ‘ভালোবাসার অন্য নাম তুমি’, আরশ খান, সুনেরা বিনতে কামাল অভিনীত ‘হারিয়ে খুঁজি তারে’, আরশ খান, মাফতুহা জান্নাত জিম, জ্যোতি রায় অভিনীত ‘ফিরে পাওয়া জীবন’ এবং মোশাররফ করিম, রোবেনা জুঁই, সামান্তা পারভেজ অভিনীত ‘গ্যাড়াকলে ভুটান’।

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- মৌমিতা মৌ, সাজু জন, অভি অভিনীত ‘মায়া’ এবং আশিক চৌধুরী, তানহা তাসনিয়া অভিনীত ‘সোনার বাঁশি’। দু’টি নাটকই পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।

অন্য তিনটি হচ্ছে- রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবি অভিনীত আলমগীর খন্দকার দুলাল পরিচালিত ‘সাদা মনের মানুষ’। মৃত্যঞ্জয় সরদার উচ্ছাসের পরিচালনায়,তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী অভিনীত ‘গ্যাংস্টার’ এবং মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা অভিনীত তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘কফিলের ছেলে’।

ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বললেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।

সিনেমাঈদনাটক
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise