দ্বিতীয় সন্তানের মা হলেন সোনাম কাপুর
বিনোদন ডেস্ক

সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ঘরে এল নতুন অতিথি। ২৯শে মার্চ কনকনে এক সকালে দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হলেন অনিল কাপুরের কন্যা। বড় ছেলে বায়ুর পর এবার ছোট রাজপুত্রের আগমনে সোনম ও আনন্দ আহুজার সংসার এখন পূর্ণতা পেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর শেয়ার করে সোনম জানান, তাদের পরিবার এখন চারজনের। বড় ভাই হিসেবে বায়ুও তার ছোট ভাইকে পেয়ে দারুণ খুশি। সোনমের এই পোস্টে কারিনা কাপুর থেকে শুরু করে বলিউডের নামী দামী তারকারা অভিনন্দন জানাতে ভুলছেন না।
উল্লেখ্য, গত বছর নভেম্বরেই সোনম তার মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন। ফ্যাশন আইকন হিসেবে পরিচিত সোনম গর্ভাবস্থায় তার স্টাইলিশ লুক দিয়েও ভক্তদের নজর কেড়েছিলেন। এখন দুই সন্তানকে নিয়ে সোনম ও আনন্দের এই নতুন পথচলা যেন সুন্দর হয় তেমনটাই আশা করছেন ভক্তরা।

