প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কানজয়ী বাংলাদেশের ‌‘আলী’র আরেকটি অর্জন

বিনোদন ডেস্কপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:৫৯
কানজয়ী বাংলাদেশের ‌‘আলী’র আরেকটি অর্জন

‘আলী’র দৃশ্য ও আদনান আল রাজীবের ছবির কোলাজ

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র আরেকটি জয়। এবার সুখবর এলো সুদূর জার্মানি থেকে। ফিল্মফেস্ট ব্রেমেনের একাদশ আসরে ডাইভারসিটি অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি। ‘আলী’র পরিচালক আদনান আল রাজীব সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এ খবর।

জার্মানির ব্রেমেন শহরে গত ১৫ এপ্রিল এবারের উদ্বোধন হয় উৎসবের। রবিবার (১৯ এপ্রিল) ছিল এর সমাপনী।

কান উৎসবের স্বীকৃতি হাতে আদনান আল রাজীব (ছবি: রানআউট ফিল্মস)

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়ে ‘আলী’। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হওয়া এটিই বাংলাদেশের প্রথম ছবি।

এক কিশোরকে কেন্দ্র করে ১৫ মিনিট দৈর্ঘ্যের ‘আলী’র গল্প। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার নেই অনুমতি। শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায় আলী। কিন্তু সে শুধু গাইতে পারে নারীকণ্ঠেই!

‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)

আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। ছবিটির দুই প্রযোজক তানভীর হোসেন ও ক্রিস্টিন ডি লিয়ন। চিত্রগ্রহণে কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশনায় শিহাব নুরুন নবী।

কান উৎসবের পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় ‘আলী’র অস্ট্রেলিয়ান প্রিমিয়ার। এরপর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘শর্ট কাটস’ বিভাগে হয় ‘আলী’র উত্তর আমেরিকান প্রিমিয়ার। এ ছাড়া ইউক্রেন, কানাডা, ব্যাংককসহ কয়েকটি দেশের বিভিন্ন উৎসব ঘুরেছে ছবিটি। 

কান উৎসবআদনান আল রাজীবস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise