প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

স্বর্ণ পাম জয়ের আশায় কান যাচ্ছে স্কারলেট জোহানসনের ছবি

বিনোদন ডেস্কপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:২৬
স্বর্ণ পাম জয়ের আশায় কান যাচ্ছে স্কারলেট জোহানসনের ছবি

অ্যাডাম ড্রাইভার ও স্কারলেট জোহানসন (ছবি: ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)

কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ সপ্তাহ দুয়েক আগে ৭৯তম আসরের অফিসিয়াল লাইনআপ ঘোষণার সময় এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সব জল্পনা শেষে জেমস গ্রে পরিচালিত ক্রাইম থ্রিলার ‘পেপার টাইগার’ আনুষ্ঠানিকভাবে মূল প্রতিযোগিতা বিভাগে যুক্ত হয়েছে। পূর্বঘোষিত আরও ২১টি ছবির পাশাপাশি স্বর্ণপামের জন্য লড়বে এটি।

‘পেপার টাইগার’ ছবিতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, স্কারলেট জোহানসন ও মাইলস টেলার। তাদের সুবাদে জৌলুস বাড়বে লালগালিচায়। এর মাধ্যমে অ্যাডাম ড্রাইভার ও স্কারলেট জোহানসন আবারও একসঙ্গে কাজ করলেন। ২০১৯ সালে ‘ম্যারেজ স্টোরি’তে অভিনয় করে এ দুই তারকা অস্কারে মনোনয়ন পেয়েছেন। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ৭৬তম ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

গত বছর নিজের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এলিনর দ্য গ্রেট’ নিয়ে কান উৎসবে এসেছিলেন স্কারলেট জোহানসন। এটি প্রদর্শিত হয় আঁ সাঁর্তে রিগা বিভাগে। বছর ঘুরতেই ফের সাগরপাড়ের শহরে পা রাখছেন ৪১ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রী।

স্কারলেট জোহানসন (ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)

‘পেপার টাইগার’ ছবির গল্পে দেখা যাবে, দুই ভাই আমেরিকান স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বিপজ্জনক এক রুশ মাফিয়ার চক্রান্তের জালে জড়িয়ে পড়ে। এ কারণে তাদের সম্পর্কের অটুট বন্ধন আলগা হতে শুরু করে। অকল্পনীয় হলেও বিশ্বাসঘাতক মনোভাব চলে আসে তাদের সামনে। দুর্নীতি ও সহিংসতার বিপজ্জনক জগতে পথ চলতে গিয়ে নিজেদের পরিবারের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয় তারা।

গত ৯ এপ্রিল এবারের আসরে অফিসিয়াল সিলেকশন ঘোষণার সময় কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘পেপার টাইগার’ লাইনআপে যুক্ত হবেই। তিনি উল্লেখ করেন, কিছু চুক্তিগত জটিলতার কারণে চূড়ান্ত ঘোষণা আসতে আরও কয়েকদিন লাগতে পারে। অবশেষে নিশ্চিত করেছে আয়োজকরা, কান সৈকতেই এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

৫৭ বছর বয়সী জেমস গ্রে কান উৎসবের নিয়মিত মুখ। এ নিয়ে মূল প্রতিযোগিতা বিভাগে ছয়বার জায়গা পেলেন তিনি। এর আগে নির্বাচিত হয়েছে তার ‘আর্মাগেডন টাইম’ (২০২২), ‘দি ইমিগ্র্যান্ট’ (২০১৩), ‘টু লাভারস’ (২০০৮), ‘উই ওন দ্য নাইট’ (২০০৭) এবং ‘দ্য ইয়ার্ডস’ (২০০০)। ২০০৯ সালে ফরাসি অভিনেত্রী ইজাবেল উপেরের সভাপতিত্বে বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন তিনি।

উত্তর আমেরিকায় ‘পেপার টাইগার’-এর পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে নিয়ন। এবারের কান উৎসবে স্বর্ণপামের জন্য মনোনীত আরও পাঁচটি ছবি বাগিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ফরাসি নির্মাতা আর্থার হারারির ‘দ্য আননোন’, স্বর্ণপাম জয়ী রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউর নতুন নির্মাণ ‘ফিয়র’, দক্ষিণ কোরিয়ার না হং-জিন পরিচালিত ‘হোপ’, জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘অল অব অ্যা সাডেন’ এবং হিরোকাজু কোরে-এদা পরিচালিত ‘শিপ ইন দ্য বক্স’। ছয় বছর ধরে স্বর্ণপাম জয়ের অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছে পরিবেশনা সংস্থা নিয়ন! অর্থাৎ তারা যে ছবির স্বত্ব কিনেছে, সেটাই কান উৎসবের টানা ছয় আসরে স্বর্ণপাম জিতেছে।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘পেপার টাইগার’ ছাড়াও আমেরিকার প্রতিনিধিত্ব করবে আইরা স্যাক্স পরিচালিত ‘দ্য ম্যান আই লাভ’। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী রামি মালেক। ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে আগামী ১২ মে পর্দা উঠবে আসরের। এবারের আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

কান চলচ্চিত্র উৎসবকান উৎসবস্কারলেট জোহানসনঅ্যাডাম ড্রাইভার
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise