প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

চমকে ঠাসা কান উৎসবের সমান্তরাল বিভাগ

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৩৬
চমকে ঠাসা কান উৎসবের সমান্তরাল বিভাগ

৭৯তম কান উৎসবের সমান্তরাল তিন বিভাগে নির্বাচিত কয়েকটি ছবির দৃশ্য

বর্তমান সময়ের সম্ভাবনাময় কিছু নির্মাতার ক্যারিয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল তিন বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইট, ক্রিটিক’স উইক এবং এসিআইডি। সেই ধারাবাহিকতায় আগামীতে কারা ক্যামেরার পেছনে খ্যাতি কুড়াবেন, তাদের চিনতে নজর রাখতে হয় এসব বিভাগে। কানের আয়োজকরা ক্যামেরা দ’র পুরস্কারের জন্য উৎসবের অফিসিয়াল সিলেকশনের পাশাপাশি এই তিন বিভাগে নির্বাচিত নবাগত পরিচালকদের বিবেচনায় রাখেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ৫৮তম ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ছবির তালিকা প্রকাশিত হয়েছে। চমকে ঠাসা এই তালিকায় বেশ কয়েকজন খ্যাতিমান নির্মাতার নতুন চলচ্চিত্র রয়েছে। এরমধ্যে রুশ পরিচালক কান্তেমির বালাগভের প্রথম ইংরেজি ভাষার ছবি ‘বাটারফ্লাই জ্যাম’ উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে। এতে অভিনয় করেছেন ইতালিয়ান তারকা মনিকা বেলুচ্চি, আইরিশ তারকা ব্যারি কিওগ্যান, আমেরিকান অভিনেত্রী রাইলি কিয়ো। কান্তেমির বালাগভের প্রথম দুই চলচ্চিত্র ‘ক্লোজনেস’ ২০১৭ সালে ও ‘বিনপোল’ ২০১৯ সালে কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। সাত বছর পর নিজের তৃতীয় চলচ্চিত্র নির্মাণ করলেন এই নির্বাসিত পরিচালক।

ভার্জিনিয়া উলফের ধ্রুপদি সাহিত্য ‘মিসেস ড্যালোওয়ে’ অবলম্বনে নাইজেরিয়ার পটভূমিতে নতুন চলচ্চিত্র ‘ক্লারিসা’ পরিচালনা করেছেন দুই ভাই অ্যারি এজিরি ও চুকো এজিরি। এতে আছেন ব্রিটিশ তারকা আয়ো এডেবিরি, ডেভিড ওয়েলোয়ো ও সোফি ওকোনেডো। ছবিটির আন্তর্জাতিক স্বত্ব কিনেছে নিয়ন।

ইরাক যুদ্ধের পটভূমিতে যুক্তরাষ্ট্রের রিড ভ্যান ডাইক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অ্যাটোনমেন্ট’-এ অভিনয় করেছেন ব্রিটিশ তারকা কেনেথ ব্রানা, ‘নারকোস’ তারকা বয়েড হলব্রুক, ইসরায়েলি-ফরাসি অভিনেত্রী হিয়াম আব্বাস।

রোমানিয়ার রাদু জুড পরিচালিত ‘দ্য ডায়েরি অব অ্যা চেম্বারমেইড’ ছবিতে আছেন ফরাসি অভিনেত্রী-মডেল মেলানি থিয়েরি। ভেনেজুয়েলান-কানাডিয়ান নির্মাতা হোর্হে থিয়েলেন আরমান্ড পরিচালিত ‘ডেথ হ্যাজ নো মাস্টার’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইতালিয়ান তারকা এশিয়া আর্জেন্টো।

ফরাসি নির্মাতা কোন্তাঁ দ্যুপিয়োঁ পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘ভার্টিজেনাস’-এর মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। সমান্তরাল বিভাগের পাশাপাশি ৭৯তম কান উৎসবের মিডনাইট স্ক্রিনিংয়ে থাকছেন কোন্তাঁ দ্যুপিয়োঁ। তার ‘ফুল ফিল’ (ক্রিস্টেন স্টুয়ার্ট, উডি হ্যারেলসন) দেখানো হবে প্রতিযোগিতার বাইরের এই বিভাগে।

দক্ষিণ কোরিয়ার জুলাই জুং পরিচালিত ‘ডোরা’য় আছেন জাপানিজ অভিনেত্রী সাকুরা আন্দো, কে-পপ তারকা কিম দো-ইয়ন। তালিকায় আরও আছে থাইল্যান্ডের সম্পত চিডগাসর্নপংসে পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘নাইন টেম্পলস টু হ্যাভেন’। স্বর্ণ পাম জয়ী ‘আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস’-এর পরিচালক অ্যাপিচ্যাটপং বীরাসেতাকুলের ‘মেমোরিয়া’ (টিল্ডা সুইনটন) ও ‘সিমেট্রি অব স্প্লেন্ডুর’-এর সহকারী পরিচালক ছিলেন সম্পত চিডগাসর্নপংসে।

গত জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হারলেম’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে ডিরেক্টর’স ফোর্টনাইটে। ২০১৪ সালে প্রয়াত উইলিয়াম গ্রিভসের ধারণ করা প্রামাণ্যচিত্রটির কাজ শেষ করেছেন তার ছেলে ডেভিড গ্রিভস।

ডিরেক্টর’স ফোর্টনাইটে এবার ১ হাজার ৮০০টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি নির্বাচন করা হয়েছে ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আজীবন সম্মাননা হিসেবে ক্যারস দ’র (গোল্ডেন কোচ) পাবেন ফরাসি পরিচালক ক্লেয়ার দেনি। এবারের আসর অনুষ্ঠিত হবে ১৩ মে থেকে ২৩ মে পর্যন্ত।


কান উৎসব
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise