প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে বিচারকদের প্রধান এই মুসলিম অভিনেত্রী

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৫
কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে বিচারকদের প্রধান এই মুসলিম অভিনেত্রী

লেইলা বেখতি (ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)

কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগের প্রধান বিচারক হলেন আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি মুসলিম অভিনেত্রী লেইলা বেখতি। এবারই প্রথম এই দায়িত্বে পাওয়া যাবে তাকে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজকরা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছেন।

নিজের অনুভূতিতে ৪২ বছর বয়সী এই তারকা বলেন, ‘জুরি সভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব পালনের সময় সিনেমা দেখা, সুর শোনা, মতবিনিময় ও উদযাপন করার দারুণ সুযোগ পাচ্ছি। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আমি শিখেছি– সিনেমা হলো অন্যের সঙ্গে, নিজের সঙ্গে এবং এই পৃথিবীর সঙ্গে একাত্ম হওয়ার একটি মাধ্যম। বিচারকমণ্ডলীর সঙ্গে বসে এগুলো আবিষ্কার করা ও এই চিরন্তন অভিজ্ঞতাকে যাপন করা আমার জন্য একইসঙ্গে একটি দায়িত্ব ও আনন্দ। আমি দৃষ্টিভঙ্গির আদান-প্রদান, আলোচনা ও সেইসঙ্গে মতপার্থক্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এসবের মাধ্যমে এই জীবন্ত শিল্প সমৃদ্ধ হয়ে ওঠে। সবশেষে বলবো, আমি থাকবো সবচেয়ে মূল্যবান আসনে, সেটি হলো দর্শকের আসন।’

লেইলা বেখতি (ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)

কান উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী ফ্রান্সের জ্যাক অঁদিয়ার পরিচালিত ‘অ্যা প্রফেট’ (২০০৯) ছবিতে অভিনয়ের সুবাদে লেইলা বেখতি প্রথম নজরে আসেন। অল্প সময়ে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০০৬ সালে কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত “প্যারিস জ্যঁতে’ম”-এ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক গুরিন্দর চাধা পরিচালিত পর্বে অভিনয় করেন লেইলা। কান উৎসবে নির্বাচিত তার অন্যান্য ছবির তালিকায় আছে রাদু মিহাইলেয়ানুর ‘দ্য সোর্স’ (২০১১, মূল প্রতিযোগিতা), জিল লেলুশের ‘সিঙ্ক অর সুইম’ (২০১৮, প্রতিযোগিতার বাইরে) ও জোয়াকিম লাফোসের ‘দ্য রেস্টলেস’ (২০২১, মূল প্রতিযোগিতা)।

আঁ সাঁর্তে রিগা বিভাগের বিচারকমণ্ডলীর সদস্যরা (ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)

আঁ সাঁর্তে রিগা বিভাগে লেইলা বেখতির নেতৃত্বে বিচারকমণ্ডলীতে থাকছেন সেনেগালের প্রযোজক অ্যাঞ্জেলে দিয়াবাং, ইতালিয়ান পরিচালক লাউরা সামানি, ফরাসি পরিচালক টমা কাইয়ে ও লেবানিজ সুরকার খালেদ মুজানার। তারা আঁ সাঁর্তে রিগা বিভাগের বিজয়ীদের নির্বাচন করবেন।

লেইলা বেখতি (ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)

বিশ্বের বিভিন্ন প্রান্তের নবীন, স্বনামধন্য ও নতুন ধারার নির্মাতাদের কাজকে উদযাপন করা হয় আঁ সাঁর্তে রিগা বিভাগে। এবারের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের জেন শোনব্রান পরিচালিত ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা’। এতে অভিনয় করেছেন জিলিয়ান অ্যান্ডারসন ও হানা আইনবিন্ডার।

ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে আগামী ১২ মে পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। আঁ সাঁর্তে রিগা বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ২২ মে। এর পরদিন মূল আসরের সমাপনী।

অভিনেত্রীকান চলচ্চিত্র উৎসবকান উৎসব
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise