প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘মাইকেল’ দেখে সমালোচকদের গাধা আখ্যা দিলেন ফারাহ

বিনোদন ডেস্কপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০
‘মাইকেল’ দেখে সমালোচকদের গাধা আখ্যা দিলেন ফারাহ

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি পেয়েছে। আর মুক্তি পেতেই ভারতে শুরু হয়েছে বিতর্ক। একদিকে সমালোচকদের ‘নেতিবাচক’ রায়, আর অন্যদিকে দর্শকপ্রিয়তা ও বক্স অফিসের জয়জয়কার। এ বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন ভারতীয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। তিনি এই সিনেমার সমর্থনে দাঁড়িয়েছেন, তা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেয়েছে ২৩ এপ্রিল। বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া। কিন্তু সমালোচকদের সেই ঘটনাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নেমেছেন বলিউডের তারকা পরিচালক ফারাহ খান। তিনি ছবিটির প্রশংসাই করেননি, বরং সমালোচকদের উদ্দেশে ব্যবহার করেছেন কড়া শব্দ।

এই সিনেমাটি আমাদের ভক্তদের জন্য, সমালোচকদের জন্য নয়। মাইকেলকে খুব ভালোবাসি


ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাইকেল জ্যাকসনের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে ফারাহ লিখেছেন, ‘একটা কথা মনে রাখা দরকার, সব দেশের সমালোচকরাই গাধা! দয়া করে হলে গিয়ে ‘মাইকেল’ দেখুন! আর কেউ দয়া করে আগামী বছর জাফর জ্যাকসনকে অস্কারটা দিন!’ এখানেই থেমে থাকেননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে আরও যোগ করেন, ‘এই সিনেমাটি আমাদের ভক্তদের জন্য, সমালোচকদের জন্য নয়। মাইকেলকে খুব ভালোবাসি।

ফারাহর এই পোস্টকে সমর্থন জানিয়েছেন অনেকেই। ওয়ারদা খান কমেন্ট করেছেন, ‘একেবারেই তাই, জেজে (জাফর জ্যাকসন) নিশ্চিতভাবেই অস্কার পাওয়ার যোগ্য।’

সমালোচকরা নাকচ করলেও, বক্স অফিসে কিন্তু ছবিটির জয়জয়কার। বিশ্বজুড়ে প্রিভিউসহ প্রায় ৩০ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। ভারতেও এর সূচনা হয়েছে দুর্দান্ত। প্রিভিউসহ ভারতের বাজারে প্রথম দিনেই ‘মাইকেল’ আয় করেছে প্রায় ৫.৫০ কোটি রুপি (নেট)। সবচেয়ে মজার ব্যাপার হলো, ভারতীয় বাজারে মুক্তি পাওয়া স্থানীয় ছবিগুলোকেও টেক্কা দিয়েছে এই আন্তর্জাতিক বায়োপিক। যেখানে ‘ভূত বাংলা’ আয় করেছে ৫.১৫ কোটি, ‘ধুরন্ধর ২’ করেছে ১.৬০ কোটি এবং ‘গিনি ওয়েডস সানি ২’ করেছে মাত্র ৩০ লাখ রুপি, সেখানে মাইকেল জ্যাকসনের জাদু ভারতীয় দর্শকদের হলে টানতে সফল হয়েছে।

ফারাহ খানের শেয়ার করা মাইকেল জ্যাকসনের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। ছবিতে ফারাহকে দেখা যাচ্ছে মাইকেলের পাশে। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এক ফ্রেমে দুই কিংবদন্তি— পপ সম্রাট আর পরিচালকদের রানি।’

আরেকজন লিখেছেন, ‘মাইকেল বেঁচে থাকলে হয়তো আপনারা দিলীপের সঙ্গে রান্নাবান্নার কোনো শো করতেন!’

    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise