প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কান উৎসবে ভারতীয় শিক্ষার্থী নির্মাতার পাঞ্জাবি স্বল্পদৈর্ঘ্য ছবি

বিনোদন ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৩১
কান উৎসবে ভারতীয় শিক্ষার্থী নির্মাতার পাঞ্জাবি স্বল্পদৈর্ঘ্য ছবি

‘শ্যাডোস অব দ্য মুনলেস নাইটস’ ছবির পোস্টার, (ডানে) মেহের মালহোত্রা (ছবি: এফটিআইআই)

কান চলচ্চিত্র উৎসবে শিক্ষার্থী নির্মাতাদের জন্য বরাদ্দ থাকে লা সিনেফ বিভাগ। উদীয়মান নির্মাতাদের জন্য এতে স্থান পাওয়া মানেই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হাতে আসা। এবারের আসরে জমা পড়েছে বিশ্বের বিভিন্ন ফিল্ম স্কুলের ২ হাজার ৭৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে নির্বাচিত হয়েছে চার মহাদেশের ১৬ দেশের ১৯টি ছবি। এগুলোরই একটি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) শিক্ষার্থী মেহের মালহোত্রা পরিচালিত ‘শ্যাডোস অব দ্য মুনলেস নাইটস’। পাঞ্জাবি ভাষায় নির্মিত এই ছবির দৈর্ঘ্য ২৪ মিনিট।

এফটিআইআই’য়ের পরিচালনা ও চিত্রনাট্য রচনা বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমার ২০২০ ব্যাচের ছাত্রী মেহের মালহোত্রা। লা সিনেফে নিজের ছবি নির্বাচিত হওয়ায় আনন্দিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিসে এক পোস্টে এই তরুণী লিখেছেন, ‘আনন্দের খবর! আমি অভিভূত ও সম্মানিত।’

‘শ্যাডোস অব দ্য মুনলেস নাইটস’-এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেহের মালহোত্রা নিজেই। রাজন নামের একজন শ্রমিককে ঘিরে ছবিটির গল্প, নৈশ কারখানায় কঠোর পরিশ্রম করে বিনিদ্র রাত কাটায় সে।পারিবারিক অশান্তি তো আছেই। এসবের মধ্যে একটু বিশ্রাম খুঁজে বেড়ায় রাজন। ছবিটিতে অভিনয় করেছেন প্রায়রাক মেহতা, নিকিতা গ্রোভার ও হিমাংশ কোহলি।

‘শ্যাডোস অব দ্য মুনলেস নাইটস’-এর দৃশ্যে প্রায়রাক মেহতা (ছবি: এফটিআইআই)

২০১৭ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিটিআই) শিক্ষার্থী পায়েল কাপাডিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আফটারনুন ক্লাউডস’ লা সিনেফে নির্বাচিত হয়। সেই পায়েল ২০২৪ সালে মূল প্রতিযোগিতায় স্থান পেয়ে গ্রাঁ প্রিঁ জিতেছেন। এরপর কানের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকের আসনে বসেছেন।

২৯তম লা সিনেফে নির্বাচিত অ্যানিমেটেড ছবির সংখ্যা ৫টি। দক্ষিণ কোরিয়ার হঙ্গিক ইউনিভার্সিটি এবং তিউনিসিয়ার আইএসএএমএম প্রথমবার এই বিভাগে মনোনীত হয়েছে।

আগামী ২১ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে লা সিনেফ বিভাগের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবেন বিচারকেরা। এরপর দেখানো হবে পুরস্কৃত ছবিগুলো।

ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে আগামী ১২ মে পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। এবারের আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

২৯তম লা সিনেফে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
> লেজার-ক্যাট (লুকাস আশের; নিউইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), ২২ মিনিট
> ফটোগ্রাফ অব অ্যান ইনসেন ওম্যান টু শো দ্য কন্ডিশন অব হার হেয়ার (আরওয়েন আসনাক; লুকা স্কুল অব আর্টস ব্রাসেলস, বেলজিয়াম), ৬ মিনিট
> মি, ইউ অ্যান্ড দ্য কাউ (আইনা কায়েখন; ইএসসিএসি, স্পেন), ২০ মিনিট
> পিকেল্ড (ফ্যানি কাপু; এনএফটিএস, যুক্তরাজ্য), ৯ মিনিট
> বার্ড র‌্যাপসোডি (ওয়ানজাং চয়; হঙ্গিক ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া), ৬ মিনিট
> অলওয়েজ ওয়ান্টেড টু বি গড, নেভার ওয়ান্টেড টু বি গুড (নোয়া এপাস ও মার্ভিন মারকেল; এইচইএডি, সুইজারল্যান্ড), ২১ মিনিট
> ওভার দ্য থ্রেশোল্ড (তারা গায়োভিচ; এফডিইউ, সার্বিয়া), ১৫ মিনিট
> গ্রোয়িং স্টোনস, ফ্লাইং পেপারস (রুজবে গেজারসাহ ও সোরায়া শামসি; ফিল্ম ইউনিভার্সিটেট বাবেলসবার্গ কনরাড ভলফ, জার্মানি), ১২ মিনিট
> সানডে’স চিলড্রেন (রুবেন হামলিন, নিউইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), ১৯ মিনিট
> সামহোয়্যার আই বিলং (ইউসেফ হন্দুজ, আইএসএএমএম, তিউনিসিয়া), ২১ মিনিট
> সাইলেন্ট ভয়েসেস (নেদিন মিসং জিন; কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), ১৭ মিনিট
> অ্যাক্সেলস (ইয়াকুব সিসপিন; দ্য পোলিশ ন্যাশনাল ফিল্ম স্কুল ইন ওজ, পোল্যান্ড), ৭ মিনিট
> নেভার এনাফ (জুলিয়ুস লাগোত লারসেন; লা ফেমিস, ফ্রান্স), ২৫ মিনিট
> আওয়ার সিক্রেটস (লেন্টি লিয়াং; ইউএসসি সিনেম্যাটিক আর্টস, যুক্তরাষ্ট্র), ১৫ মিনিট
> শ্যাডোস অব দ্য মুনলেস নাইটস (মেহের মালহোত্রা; এফটিআইআই, ভারত), ২৪ মিনিট
> টোয়েন্টি এইট ডেজ লেফট (ইয়াসমিন নাজ্জার; আলদো ইউনিভার্সিটি, ফিনল্যান্ড), ২৪ মিনিট
> লেফট বিহাইন্ড, স্টিল স্ট্যান্ডিং (ভিদা স্কের্ক; এনএফটিএস, যুক্তরাজ্য), ২২ মিনিট
> হোয়্যার ফায়ারফ্লাইস স্পার্কল (ক্লারা ভিয়েইরা; ইএসটিসি, পর্তুগাল), ১৮ মিনিট
> উইল ইট রেইন অ্যাগেইন টুডে (ওয়াং চাও-হোং; নিহোন ইউনিভার্সিটি কলেজ অব আর্ট, জাপান), ১৬ মিনিট

    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise