প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কান উৎসবের অফিসিয়াল পোস্টারে প্রথা-ভাঙা সেই দুই নারী

বিনোদন ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:৫৯
কান উৎসবের অফিসিয়াল পোস্টারে প্রথা-ভাঙা সেই দুই নারী

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার

সাদা ট্যাংক-টপে উদাসীন ভঙ্গিতে তাকিয়ে আছেন লুইস। তার স্থির দৃষ্টিতে চ্যালেঞ্জ পরিষ্কার। জিন্সের পেছনের পকেটে একটি রিভলভার নিয়ে থেলমা সানগ্লাস চোখে তাকিয়ে আছেন দিগন্তে। ১৯৬৬ সালের মডেলের একটি ফোর্ড থান্ডারবার্ড কনভার্টিবলে পাশাপাশি বসেছেন দুই নারী। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে এক জনমানবহীন জায়গায় তারা বেরিয়ে পড়েছেন। ছকেবাঁধা জীবন, সমাজ ও পুরুষদের দুর্ব্যবহার থেকে পালিয়েছেন তারা। নিজেদের জন্য পথ তৈরি করাই তাদের লক্ষ্য। রিডলি স্কট পরিচালিত ‘থেলমা অ্যান্ড লুইস’ চলচ্চিত্রের এই গল্পে জীবনকে নিজের মতো উপভোগের জন্য নারীদের স্বাধীনতা পাওয়ার চিরন্তন সংগ্রামের বার্তা দেওয়া হয়েছে।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘থেলমা অ্যান্ড লুইস’ জুড়ে যুগান্তকারী যেসব বিষয়বস্তু রয়েছে, সেগুলো আজও প্রবলভাবে প্রাসঙ্গিক। রঙিন চলচ্চিত্রটির শুটিং সেটে তোলা সাদাকালো একটি স্থিরচিত্র নারীর স্বাধীনতা, বিদ্রোহ ও অটুট বন্ধুত্বের প্রতীক হয়ে আছে। এটি তুলেছেন ফরাসি আলোকচিত্রী রোল্যান্ড নেভেউ। ৭৯তম কান উৎসবের অফিসিয়াল পোস্টারের জন্য এই স্থিরচিত্র বেছে নিয়েছেন আয়োজকরা। গ্রাফিক ডিজাইন করেছে প্যারিসের হার্টল্যান্ড ভিলা।

রোড ট্রিপ ঘরানার নারীকেন্দ্রিক ছবিটিতে থেলমা চরিত্রে জিনা ডেভিস এবং লুইস চরিত্রে অভিনয় করেছেন সুজান সারান্ডন। আমেরিকান এই দুই অভিনেত্রী নিজেদের চরিত্রে মনপ্রাণ ঢেলে দিয়েছেন। তাদের অনবদ্য অভিনয়ে আইকনিক হয়ে আছে ছবিটি। তারা প্রচলিত ধারণা পাল্টে দেয়ার পাশাপাশি সামাজিক ও চলচ্চিত্র জগতের লিঙ্গভিত্তিক গতানুগতিকতাকে পেছনে ফেলেছেন। ছবিটিকে ভাবা হয় নারীদের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন।

‘থেলমা অ্যান্ড লুইস’-এর মাধ্যমে রোড ট্রিপ চলচ্চিত্রের প্রচলিত পুরুষতান্ত্রিক রীতি উল্টে দিয়ে নারীকেন্দ্রিক সংস্করণ তৈরি করে আলোড়ন তোলেন রিডলি স্কট। বড় পর্দায় নারী চরিত্র উপস্থাপনের ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে ৮৮ বছর বয়সী এই নির্মাতার প্রথা-ভাঙা কাজটি।

যুক্তরাষ্ট্রে মুক্তির পর তুমুল বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছিল ‘থেলমা অ্যান্ড লুইস’। তবে বক্স অফিসে এর সাফল্য ছিল অনস্বীকার্য। অস্কারে সেরা দুই অভিনেত্রীসহ ছয়টি মনোনয়ন পেয়েছে ছবিটি। এরমধ্যে সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয়েছেন ক্যালি কৌরি।

কান উৎসবের সঙ্গে রিডলি স্কটের সম্পর্ক ক্যারিয়ারের শুরু থেকেই। ১৯৭৭ সালে ৩০তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘দ্য ডুয়েলিস্টস’। সেরা নবীন নির্মাতার প্রথম কাজ হিসেবে এটি জিতেছে জুরি প্রাইজ।

১৯৯১ সালের ২০ মে কান উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতার বাইরের বিভাগে প্রদর্শিত হয় রিডলি স্কটের সপ্তম ছবি ‘থেলমা অ্যান্ড লুইস’। এর প্রধান দুই চরিত্র থেলমা ও লুইস ৩৫ বছর পর নায়িকা হিসেবে ফিরলেন উৎসবের অফিসিয়াল পোস্টারে!

কান চলচ্চিত্র উৎসবকান উৎসবসুজান সারান্ডনরিডলি স্কট
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise