প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

গ্ল্যামারের আড়ালে নীল বিষাদ, কেন হুট করে নিভে যাচ্ছে তারকারা?

পান্থ আফজালপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৩:৪১
গ্ল্যামারের আড়ালে নীল বিষাদ, কেন হুট করে নিভে যাচ্ছে তারকারা?

ফাইল ছবি

আলোকোজ্জ্বল মঞ্চ, ক্যামেরার ফ্ল্যাশ আর হাজারো ভক্তের করতালির মাঝে যাদের বসবাস, সেই তারকাদের জীবন সাধারণ মানুষের কাছে রূপকথার মতো। কিন্তু এই রূপকথার পর্দার আড়ালে যে কতটা জমাটবদ্ধ অন্ধকার, একাকীত্ব আর হাহাকার লুকিয়ে থাকে, তা আমরা টের পাই তখনই, যখন কোনো নক্ষত্র হুট করে খসে পড়ে। গত কয়েক বছরে ঢাকাই শোবিজের একের পর এক অকাল মৃত্যু ও আত্মহত্যার ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। ডলি আনোয়ার থেকে শুরু করে তাজিন আহমেদ, আহমেদ রুবেল, সাদী মহম্মদ বা অতি সম্প্রতি শামস সুমন- এই প্রস্থানগুলো কেবল শোকের নয়, বরং এক গভীর সংকটের সংকেত দিচ্ছে।

হৃদরোগ নাকি মানসিক চাপের বলি?

গত ১৬ মার্চ ২০২৬ তারিখে মাত্র ৬১ বছর বয়সে চলে গেলেন শক্তিশালী অভিনেতা শামস সুমন। ল্যাবএইড হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হলেও, সহকর্মীদের স্মৃতিচারণে উঠে এসেছে এক করুণ বাস্তবতা। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার আবেগঘন লেখায় তুলে ধরেছেন বন্ধু সুমনের শেষ দিনগুলোর কথা। পরিবারের সদস্যরা লন্ডনে থিতু হলেও সুমন এই দেশের মাটি ছাড়তে চাননি। এই দেশপ্রেম আর একাকীত্বের দ্বন্দ্বে তিনি ভেতরে ভেতরে নিঃশেষ হচ্ছিলেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর চরম আর্থিক অনিশ্চয়তা তাকে কুরে কুরে খাচ্ছিল। জয়ের ভাষায়, ‘জীবনে সম্মান থাকলেও যদি প্রয়োজন মেটানোর মতো টাকা না থাকে, তবে মানুষ মানসিকভাবে ক্ষয়ে যায়।’
অনুরূপভাবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক প্রিমিয়ার শোতে যাওয়ার পথে প্রাণ হারান অভিনেতা আহমেদ রুবেল। ২০১৮ সালে চলে যান তাজিন আহমেদ। এই ‘আকস্মিক’ মৃত্যুর নেপথ্যে ছিল অনিয়মিত জীবনযাপন, প্রচণ্ড কাজের চাপ এবং লুকিয়ে রাখা মানসিক অবসাদ। চিকিৎসকরা একে বলছেন ‘সাইলেন্ট কিলার’।

কেন এই চরম পথ বেছে নেওয়া?

শিল্পীরা অত্যন্ত সংবেদনশীল মনের মানুষ হন। তাদের আত্মহননের পেছনে কাজ করে বহুমুখী মনস্তাত্ত্বিক চাপ। যেমন ১৯৯১ সালে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ডলি আনোয়ারের আত্মহত্যার পেছনে স্বামীর পরকীয়া ও পারিবারিক অশান্তির কথা শোনা যায়। একইভাবে মিতা নূর (২০১৩) ও মঈনুল হক অলির (২০১২) মৃত্যুর পেছনেও দাম্পত্য জীবনের তিক্ততা দায়ী ছিল বলে জানা যায়। গ্ল্যামার ওয়ার্ল্ডে সাফল্যের শিখরে থাকা মানুষটি যখন হঠাৎ কাজের সংকটে পড়েন, তখন নিজেকে 'ব্রাত্য' মনে হতে শুরু করে। অন্যদিকে চিত্রনায়ক সালমান শাহর অকাল প্রয়াণ আজও রহস্যে ঘেরা থাকলেও, সেটি ইন্ডাস্ট্রির জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। আর রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদের সাম্প্রতিক সময়ে মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রিয়জন হারানো বা একাকীত্ব একজন শিল্পীকে কতটা নিভৃতচারী ও হতাশ করে তুলতে পারে।

আধুনিক শোবিজের অন্ধকার দিক

অভিনেত্রী হুমায়রা হিমুর (২০২৩) মৃত্যুতে উঠে এসেছে অনলাইন জুয়া, সম্পর্কের টানাপড়েন এবং আধুনিক অস্থির জীবনের প্রতিচ্ছবি। নতুন অভিনয়শিল্পী হিসেবে শোবিজে টিকে থাকার লড়াই আর কাজ না পাওয়ার হতাশায় ২০২৫ সালে চলে গিয়েছিলেন তরুণ অভিনেতা শাহবাজ সানি । যদিও চিত্রনায়িকা অঞ্জনা রহমানের (২০২৫) রহস্যময় প্রয়াণ এবং অভিনেত্রী তানিন সুবহার (২০২৫) স্ট্রোকের পেছনেও ছিল দীর্ঘদিনের মানসিক চাপ ও শারীরিক অবহেলা।

শামস সুমনের মতো 'হিডেন সুপারস্টার'রা যখন নিভৃতে বিদায় নেন, তখন আমাদের ভাববার সময় এসেছে। অভিনেতা জয় যেমনটি বলেছেন, ‘পৃথিবীতে যত কাজই করো না কেন, নিজের জন্য কিছু সঞ্চয় রাখা এবং নিজেকে কষ্ট না দেওয়া জরুরি।'

শোবিজের এই ঝলমলে দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এখন বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার প্রধান শর্ত। রাষ্ট্র এবং শিল্পী সংগঠনগুলোর উচিত শিল্পীদের জন্য একটি শক্তিশালী 'সাপোর্ট সিস্টেম' গড়ে তোলা, যাতে আর কোনো ডলি আনোয়ার বা শামস সুমনকে অভিমানে বা অবহেলায় চলে যেতে না হয়। কারণ তারকারাও রক্ত-মাংসের মানুষ। তাদেরও অভাব আছে, অভিমান আছে।

তারকাতাজিন আহমেদআহমেদ রুবেল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise