প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বাংলা ভিশনের নামে গভীর রাতের নির্বাচনী ফল বদলের দাবি ভিত্তিহীন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০
বাংলা ভিশনের নামে গভীর রাতের নির্বাচনী ফল বদলের দাবি ভিত্তিহীন

ছবিঃ আগামীর সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিভিন্ন সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে ফলাফল প্রকাশ করছিল। এর মধ্যে বাংলাভিশনের ফেসবুক পেজ থেকে নির্বাচনের রাতে ও ভোরে প্রকাশিত দুটি ফটোকার্ড ঘিরে সামাজিক মাধ্যমে দাবি ওঠে “মাত্র তিন ঘণ্টায় ফল উল্টে গেছে”।

তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, দাবিটি সঠিক নয়। বাংলাভিশনের একটি আসল ফটোকার্ড প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ভুয়া তুলনা তৈরি করা হয়েছে।

ভাইরাল পোস্টগুলোতে বাংলাভিশনের দুটি ফটোকার্ড পাশাপাশি দেখিয়ে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা ৩৬ মিনিটের কার্ডে বিএনপিকে ২০৯টি ও জামায়াতে ইসলামীকে ৬৪টি আসনে বিজয়ী বা অগ্রগামী দেখানো হলেও, রাত ৩টা ৫৩ মিনিটের ফলাফলে ভিন্ন চিত্র ছিল।


অনেক পোস্টে “Anwar TV” লোগোযুক্ত একটি কার্ড ব্যবহার করে এই তুলনা করা হয়েছে। আবার কিছু পোস্টে সেই লোগো ছাড়া একই কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে “Anwar TV” নামে সক্রিয় কয়েকটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ (যেমন: Anwar Tv, Anwar TV News ইত্যাদি) ঘেঁটে সংশ্লিষ্ট ফটোকার্ডটি পাওয়া যায়নি।
বাংলাভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ বিশ্লেষণে দেখা যায়, রাত ৮টা ৩০ মিনিট থেকে পরদিন দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে মোট ৪৪টি আপডেটেড ফলাফলের ফটোকার্ড প্রকাশ করা হয়।

সকাল ৬টা ৩৭ মিনিটে আপলোড করা কার্ডে সময় উল্লেখ ছিল ‘৬টা ৩৬ মিনিট’। সেখানে বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৪টি আসনে এগিয়ে বা বিজয়ী হিসেবে দেখানো হয়েছে- যা ভাইরাল পোস্টে থাকা কার্ডের সঙ্গে মিলে যায়।

অন্যদিকে, রাত ৩টা ৫৪ মিনিটে আপলোড করা কার্ডে সময় ছিল ‘৩টা ৫৩ মিনিট’। সেখানে বিএনপি ১৮৮টি, জামায়াতে ইসলামী ৪৭টি, এনসিপি ৪টি এবং অন্যান্য দল ৭টি আসনে এগিয়ে বা বিজয়ী ছিল।

কিন্তু ভাইরাল কার্ডে একই সময় (৩টা ৫৩ মিনিট) বিএনপিকে ৭৭ ও জামায়াতকে ৮৪ আসনে দেখানো হয়েছে- যা মূল কার্ডের সঙ্গে মিলছে না।

এছাড়া, বাংলাভিশনের পেজে থাকা ৩টা ৫৪ মিনিটের পোস্টে কোনো এডিট হিস্ট্রি নেই। অর্থাৎ পরবর্তীতে ছবি বদলানো হয়নি।

ভাইরাল কার্ডে বিএনপি ও জামায়াতের আসনসংখ্যার ফন্ট ও অবস্থানেও অসঙ্গতি রয়েছে, যা বাংলাভিশনের অন্যান্য কার্ডের ডিজাইনের সঙ্গে মেলে না।

বাংলাভিশনের প্রকাশিত ধারাবাহিক আপডেট পর্যালোচনা করে দেখা যায়, ফলাফলে দলগুলোর আসনসংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে-কোনো পর্যায়ে কমেনি। কার্ডে উল্লেখিত সময় ও ফেসবুকে আপলোডের সময়ের মধ্যে ১-৩ মিনিট ব্যবধানও স্বাভাবিক সম্পাদনা ও প্রকাশ প্রক্রিয়ার অংশ।

পরবর্তীতে বিকাল ৩টা ১ মিনিটে বাংলাভিশন তাদের ভেরিফায়েড পেজ থেকে জানায়,
“বাংলাভিশনের লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ড এবং দাবিটি ভুয়া। সঠিক সংবাদ পেতে আমাদের ভেরিফায়েড পেজের সঙ্গে থাকুন।”

সুতরাং, গভীর রাতে ফল উল্টে যাওয়ার দাবি ভিত্তিহীন। এটি সম্পাদিত ফটোকার্ড ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণা।

জামায়াতবিএনপিফটোকার্ডফল বদলবাংলাভিশনস্যাটায়ারধর্মীভেরিফায়েড
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise