প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল হয়নি

ফ্যাক্টচেক ডেস্কপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:৫২
নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল হয়নি

ছবিঃ আগামীর সময়

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বিজয়ী হন। পরবর্তীতে, গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায়, গত ১২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়- নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি সঠিক নয়। যাচাই করে জানা গেছে, ভিন্ন একটি ঘটনার ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর এই তথ্য প্রচার করা হচ্ছে।

'আগামীর সময় ' বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে গত ১৪ মার্চ প্রকাশিত বণিক বার্তার একটি প্রতিবেদনের সন্ধান পায়। সেখানে নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে, ১২ মার্চের পর প্রকাশিত একাধিক গণমাধ্যমের সংবাদেও তাকে একই পদে বহাল থাকা অবস্থায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটেও নুরুল হক নুরকে উক্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। যদি তার মন্ত্রিত্ব বাতিল হতো, তাহলে তা স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রকাশ পেত। কিন্তু সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, এটি নতুন কোনো ঘটনার নয়। “Bangladesh Times” নামের একটি ফেসবুক পেজে গত ৬ মার্চ প্রকাশিত একটি ভিডিওর সাথে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ওই ভিডিওতে এমপি ও মন্ত্রীদের কর্মশালা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বের হওয়ার দৃশ্য দেখানো হয়েছে, যা বর্তমান দাবির সাথে সম্পর্কিত নয়।

উল্লেখ্য, শপথ গ্রহণের পর শুরুতে নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান- এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার দায়িত্ব কমিয়ে তাকে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়।

সুতরাং, নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল হয়েছে- এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

নুরুল হক নুর
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise