প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

ভোট দেওয়ার পর যেভাবে আঙুলের কালি তুলবেন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৬
ভোট দেওয়ার পর যেভাবে আঙুলের কালি তুলবেন

সংগৃহীত ছবি

আপনি ভোট দিয়েছেন কিন্তু আঙুলে কালি নেই এমন ঘটনা হয়তো হয়নি। কেউ বা ভোট দেওয়ার পর আঙুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। নতুন ভোটারদের কাছে বিষয়টি হয়ে উঠে অনেক আনন্দের।

আঙুলে লাগানও কালি হয়ে উঠে এক ধরণের গর্ব। আর এ কালি প্রমাণ করে আপনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গর্বের সঙ্গে জানান দেন যে আপনি ভোট দিয়েছেন, আর সেই কালো দাগ যেন অংশ হয়ে ওঠে নাগরিক দায়িত্ব পালনের স্মৃতির।


আঙুলের কালি তুলবেন কিন্তু কিভাবে প্রথমেই জানা জরুরি, ভোটের কালি সাধারণ কালি নয়। এতে থাকা সিলভার নাইট্রেট ত্বকের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে একটি স্থায়ী দাগ তৈরি করে।


এই কারণেই এটি সহজে মুছে যায় না। কালি এমনভাবে তৈরি করা হয় যাতে কয়েক দিন পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায় এবং একবার প্রয়োগের পর তা দ্রুত উঠে না যায়।

তাই সঙ্গে সঙ্গে পুরোপুরি তুলে ফেলার কার্যকর উপায় সাধারণত থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে এটি স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায়।

তবে সবার পরিস্থিতি এক নয়। অনেকেই ভোটের পর কৌতূহলী হয়ে ওঠেন-এই কালি উঠবে কীভাবে? বিশেষ করে যদি সামনে থাকে কোনও অনুষ্ঠান, অফিসের গুরুত্বপূর্ণ মিটিং কিংবা ব্যক্তিগত কোনও প্রয়োজন। তখন


স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আঙুলের এই দাগ কী দ্রুত তোলা সম্ভব?
কিছু উপায় অনুসরণ করলে দাগ কিছুটা হালকা করা যায়-

১. সাবান ও কুসুম গরম পানি
সাবান ও কুসুম গরম পানি দিয়ে বারবার হাত ধোয়া সবচেয়ে সহজ পদ্ধতি। প্রতিদিন কয়েকবার ধোয়ার ফলে কালি ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। তবে অতিরিক্ত ঘষাঘষি করা উচিত নয়, এতে ত্বকে জ্বালা বা ক্ষতি হতে পারে।

২. লেবুর রস ও বেকিং সোডা
লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। তুলায় অল্প লেবুর রস নিয়ে কালি লাগানো স্থানে হালকা করে ঘষে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। এটি দাগ কিছুটা হালকা করতে সাহায্য করে। একইভাবে বেকিং সোডা ও অল্প পানি মিশিয়ে পেস্ট তৈরি করে হালকা স্ক্রাবের মতো ব্যবহার করা যায়। তবে ত্বক সংবেদনশীল হলে আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।

৩. নারিকেল তেল বা অলিভ অয়েল
নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করলেও উপকার পাওয়া যায়। তেল ত্বক নরম রাখে এবং দাগ ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। কালি লাগানো জায়গায় কয়েক মিনিট আলতো করে মালিশ করুন। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে কালি একেবারে উঠে যাবে না, তবে ত্বক শুষ্ক বা রুক্ষ হবে না।

আরও কার্যকরভাবে করতে চাইলে ১ চা চামচ নারিকেল বা জলপাই তেলের সঙ্গে আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি কালি লাগানো স্থানে ৩-৫ মিনিট আস্তে আস্তে মালিশ করুন। খুব জোরে ঘষবেন না, এতে ত্বক জ্বালা করতে পারে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লবণ প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, আর তেল দাগ নরম করে তুলতে সহায়তা করে। কয়েকবার ব্যবহার করলে দাগ ধীরে ধীরে ফিকে হয়ে আসবে।


কালি তুলে ফেলা যতটা জরুরি মনে হয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতা। কয়েক দিনের মধ্যেই দাগ মিলিয়ে যাবে, কিন্তু নাগরিক দায়িত্ব পালন করার সন্তুষ্টি থেকে যাবে দীর্ঘদিন। তাই কালি নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে, ত্বকের যত্ন নিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তা ফিকে হতে দিন।

ভোট দেওয়ারআঙুলে কালি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise