প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

কীভাবে বুঝবেন চুল পড়ছে? প্রতিকার কী?

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৯
কীভাবে বুঝবেন চুল পড়ছে? প্রতিকার কী?

ফাইল ছবি

মাথার চুল পড়া নারী–পুরুষ সবারই পরিচিত একটি সমস্যা। তবে চুল পড়া মাত্রই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। চিকিৎসকদের মতে, প্রতিদিন গড়ে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। চুল আঁচড়ানোর সময় চিরুনিতে কয়েকটি চুল দেখে ভয়ের কিছু নেই। সাধারণভাবে চুল প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে বাড়ে এবং একটি চুল স্বাভাবিকভাবে দুই থেকে চার বছর পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর ধীরে ধীরে এর বৃদ্ধি কমে আসে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাশেদ মো. খান জানান, খুশকি, অ্যান্ড্রোজেনিক হরমোনের প্রভাব, অতিরিক্ত দুশ্চিন্তা এবং চুলে নানা ধরনের প্রসাধনী ব্যবহারের কারণেই বেশির ভাগ ক্ষেত্রে চুল পড়ার সমস্যা দেখা দেয়।

কীভাবে বুঝবেন চুল পড়ছে?

প্রতিদিন যদি ৫০ থেকে ১০০টির বেশি চুল পড়তে থাকে, তাহলে সেটি অস্বাভাবিক হিসেবে ধরা যায়। বালিশ, তোয়ালে বা চিরুনিতে জমে থাকা চুল গুনে তিন দিন পরপর পর্যবেক্ষণ করলে বিষয়টি বোঝা সহজ হয়। আবার একগোছা চুল হাতে নিয়ে হালকা টান দিলে যদি গোছার চার ভাগের এক ভাগ চুল উঠে আসে, তাহলে সেটি চিন্তার বিষয়।

চুল পড়ার প্রধান কারণ

অ্যান্ড্রোজেনিক হরমোন নারী-পুরুষ উভয়ের চুল পড়ার বড় কারণ। যাদের শরীরে এই হরমোনের প্রভাব বেশি, তাদের চুলও তুলনামূলকভাবে বেশি পড়ে। নারীদের ক্ষেত্রে মেনোপজের পর এই হরমোনের অনুপাত বেড়ে যাওয়ায় হঠাৎ করে চুল পড়া বাড়তে পারে।

খুশকি বা ছত্রাকজনিত সংক্রমণ হলেও চুল পড়ে। এ ক্ষেত্রে ছত্রাকনাশক শ্যাম্পু বা প্রয়োজনে ওষুধ ব্যবহার করতে হয়। সংক্রমণ সেরে গেলে সাধারণত আবার চুল গজায়।

চুলের স্বাস্থ্য অনেকাংশেই নির্ভর করে শরীরের পুষ্টির ওপর। খাদ্যতালিকায় নিয়মিত আমিষ, শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিনের ঘাটতি থাকলে চুল পড়া শুরু হয়। দীর্ঘদিন কোনো নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাব চুল পড়াকে আরও বাড়িয়ে দেয়।

মানসিক চাপ ও দুশ্চিন্তাও চুল পড়ার অন্যতম কারণ। এই ধরনের চুল পড়া সাধারণত সাময়িক এবং মানসিক অবস্থা স্বাভাবিক হলে আবার চুল গজায়। তবে দীর্ঘদিন দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে সমস্যা জটিল হতে পারে।

হরমোনের ভারসাম্যহীনতার কারণেও চুল পড়ে। যেমন থাইরয়েড হরমোনের মাত্রা কম বা বেশি হলে, গর্ভাবস্থায় কিংবা সন্তান জন্মের পর হরমোনজনিত পরিবর্তনের সময় চুল পড়া বাড়ে। এসব ক্ষেত্রে হরমোনের ভারসাম্য স্বাভাবিক হলে ধীরে ধীরে চুল পড়া কমে আসে, যা স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নেওয়ার পরও চুল পড়ে। সাধারণত প্রথম ডোজের দুই–তিন সপ্তাহ পর চুল পড়া শুরু হয় এবং শেষ ডোজের তিন–চার মাস পর আবার চুল গজাতে থাকে।

এ ছাড়া দীর্ঘদিন খুব আঁটসাঁট করে চুল বাঁধা, একই ধরনের চুলের স্টাইল ব্যবহার, খোঁপা বা শক্ত ব্যান্ড ব্যবহারের কারণেও চুল পড়তে পারে। অতিরিক্ত হারে চুল রঙ করা, চুল সোজা করা বা বারবার রিবন্ডিং করলেও চুল ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হলে নতুন চুল গজায় না।

রক্তশূন্যতা, ডায়াবেটিস, জন্ডিস বা টাইফয়েডের মতো অসুখেও সাময়িকভাবে চুল পড়ে, তবে রোগ সেরে গেলে চুল আবার স্বাভাবিক হয়ে আসে। বড় ধরনের অস্ত্রোপচার বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়তে পারে, যা সাধারণত সুস্থ হওয়ার চার থেকে আট সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়।

এ ছাড়া জন্মনিয়ন্ত্রণের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, রক্ত তরলীকরণকারী ওষুধ, হরমোন কিংবা মানসিক রোগের ওষুধ সেবনেও চুল পড়ার ঝুঁকি থাকে।

চিকিৎসা ও করণীয়

চুল পড়ার প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুল পড়া কমাতে নিয়মিত চুল পরিষ্কার রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা প্রয়োজন। কোনো ধরনের ওষুধ বা প্রসাধনী ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চুল পড়াখুশকি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise