আগামীর সময়

ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়।

ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

    শেয়ার করুন: