প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

হাদি হত্যার দুই আসামিকে দেশে আনতে সরকারের উদ্যোগ

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২৩:২৬
হাদি হত্যার দুই আসামিকে দেশে আনতে সরকারের উদ্যোগ

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান আসামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কাজ শুরু করেছে সরকার।

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) শনিবার গভীর রাতে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। উত্তর চব্বিশপরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসটিএফ। সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে সংঘটিত হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এদিকে, বাংলাদেশ পুলিশ বলছে, দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. ছিবগাত উল্লাহ একটি গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারের বিষয়টি তারা গণমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেছেন, ‘দুই আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য ভারতের বাংলাদেশস্থ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

ভারতের আইন অনুযায়ী, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া দেশে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬-এর ১৪ ধারায় মামলা করা হয়েছে। এ ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি পাসপোর্ট আইন ১৯২০ অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আরও মামলা হতে পারে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব।

তবে একটি প্রশ্ন এখনো রয়েছে, ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলার বিচার শেষ হওয়ার পর তাদের ফেরত দেওয়া হবে নাকি দুই দেশের সরকারের বিশেষ সিদ্ধান্তে দ্রুত বাংলাদেশে হস্তান্তর করা হবে।

যদি স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাহলে মামলার বিচার শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে। সে ক্ষেত্রে হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার শুরু হতে প্রায় পাঁচ বছর পর্যন্ত সময় লাগার আশঙ্কা রয়েছে। তবে দুই দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত হলে এর আগেই তাদের বাংলাদেশে পাঠানো সম্ভব।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় গুলি করার পরপরই ফয়সাল ও আলমগীর পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করছিলেন।

শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ সরাসরি হাদিকে লক্ষ্য করে গুলি করেন। আর আলমগীর মোটরসাইকেল চালাচ্ছিলেন।

হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক ছিলেন। তাদের ধরিয়ে দিতে বাংলাদেশ সরকার পুরস্কারও ঘোষণা করেছিল।

সরকারহাদি হত্যা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise