প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদযাত্রায় অনিয়ম পাওয়ামাত্র ব্যবস্থা- পরিবহনমন্ত্রী

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:৩৮
ঈদযাত্রায় অনিয়ম পাওয়ামাত্র ব্যবস্থা- পরিবহনমন্ত্রী

সংগৃহীত ছবি

ঈদযাত্রা নির্বিঘ্নে সর্বাত্মক মনোযোগ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে এ নিয়ে সব অংশীজনদের সঙ্গে কাজ করছে পরিবহন মন্ত্রণালয়। এসব জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

রাজধানীর সড়কে শনিবার যানচালাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্থানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি।

ঈদযাত্রায় পরিবহন মালিক-শ্রমিকদের অনিয়ম ঠেকাতে কড়া বার্তা দেন মন্ত্রী।

‘টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করতেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রীর অনুরোধ- ‘যে কোনো ধরনের অসংগতি বা অনিয়ম আপনাদের চোখে পড়লে তা সংবাদে তুলে ধরুন। আমরা সংবাদ পাওয়ামাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান সড়ক পরিবহনমন্ত্রী। বললেন, এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে; বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ মেলেনি। যাত্রীচাপ এখন মাঝারি পর্যায়ে আছে।

২৬০ টি স্পটকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সেসব স্পটে যান চলাচল স্বাভাবিক রাখতে তড়িত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

যানজটপ্রবণ এলাকায় বা সেতুর কাছে ইফতারের ব্যবস্থাও রাখছে সরকার।

‘ইফতারের সময় হলে যাত্রীরা ভোগান্তিতে যেন না পড়েন, সেজন্য এসব স্পটে ইফতার সামগ্রী রাখা হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্মাণাধীন এলাকার মালামাল সরিয়ে নেয়া হয়েছে।’

ঈদের আগে-পরে মোট ১২ দিন ২৪ ঘণ্টাই পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে বলে জানালেন তিন মন্ত্রণালয়ের মন্ত্রী।

ট্রেনে ঈদযাত্রার বিষয়েও কথা বলেছেন রেলপথমন্ত্রী।

‘এখন আমাদের ট্রেনের যতটুকু সক্ষমতা আছে, যতগুলি কোচ আছে, যে লোকবল আছে- সেটা দিয়ে এবার ট্রেনের যাত্রী পরিবহন সুষ্টুভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে...  আমি গতকালকে ট্রেনস্টেশনে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে ব্যবস্থাপনাটা আমি দেখেছি তা ছিল সন্তোষজনক... ট্রেনের যাত্রীদের কিছু অনুরোধ ছিল, সেগুলো আমরা বিবেচনায় নিয়েছি।’

ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো অথবা অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ কারও থাকছে না। কঠোরভাবে এর নজরদারি চলবে বলে সতর্ক করলেন পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শেখ রবিউল আলমরেলপথ মন্ত্রণালয়ঈদযাত্রাসড়ক পরিবহনমন্ত্রী
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise