তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী মিসেস তাকাইচি সানাই। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী মিসেস তাকাইচি সানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান।
তিনি বাংলাদেশে গণতান্ত্রিক প্রচেষ্টার আরও প্রচারকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারত্বের’ ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

