আগামীর সময়

ভোটের দিন বন্ধ থাকবে ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন

ভোটের দিন বন্ধ থাকবে ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন বন্ধ থাকবে।


আজ সোমবার হাইক‌মিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়া‌রি বাংলা‌দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পা‌কিস্তান হাইক‌মিশন বন্ধ থাকবে।


জরু‌রি ক্ষে‌ত্রে বাংলা‌দে‌শে বসবাসরত পাকিস্তানি নাগ‌রিকরা নিম্নলিখিত নাম্বার ও ই-‌মেই‌লে যোগাযোগ করতে বলা হয়েছে।


মোবাইল : +880-258815119, +880-1964831145 ইমেইল : Pahicdhaka@mofa.gov.pk


এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন বন্ধ থাকছে। আগামী ১১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি মিলবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী-নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

    শেয়ার করুন: