প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

দীর্ঘদিন পর বঙ্গভবন ছিল প্রকৃত ‘উৎসবমুখর’

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২১:৪৯
দীর্ঘদিন পর বঙ্গভবন ছিল প্রকৃত ‘উৎসবমুখর’

ছবিঃ আগামীর সময়

দীর্ঘদিন পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গভবন প্রাঙ্গণে দেখা গেছে প্রকৃত ‘উৎসবমুখর পরিবেশ’। অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথিই এমন অভিমত ব্যক্ত করেছেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ফার্স্ট লেডি ডা. রেবেকা সুলতানা বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি দম্পতি অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরবর্তীতে বিদায়ের সময়ও একইভাবে বাজানো হয় জাতীয় সংগীত।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেন। অনুষ্ঠানে অংশ নেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আযম খান, আইনমন্ত্রী আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সড়ক যোগাযোগ ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সাবেক মন্ত্রী ওসমান ফারুক এমপি ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া প্রধান বিচারপতিসহ হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতি, এটর্নি জেনারেল, তিন বাহিনীর প্রধান, আন্তর্জাতিক ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ কূটনীতিক, সচিব, পেশাজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক অতিথিই তাদের সহধর্মিণীসহ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল বিভিন্ন মুখরোচক খাবারের ব্যবস্থা। পাশাপাশি শিশু শিল্পী ও সামরিক বাহিনীর প্রশিক্ষিত সাংস্কৃতিক দলের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং আগত অতিথিদের মুগ্ধ করে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাষ্ট্রপতি দম্পতি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

‘দীর্ঘ ১৭ বছর পর এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর পরিবেশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হচ্ছে। ভবিষ্যতেও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো এমন অংশগ্রহণমূলক পরিবেশে হবে— এমনই প্রত্যাশা’, বলছিলেন অনুষ্ঠানে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার।

‘প্রয়াত রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী মরহমা বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সর্বশেষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছিল আনন্দময় পরিবেশে। তারপর এক-এগারোর অবৈধ ফখরুদ্দিন-মঈনুদ্দিনের শাসন দেশের গণতন্ত্র নস্যাৎ করে দেশকে বহুবছর পিছিয়ে দেয়। জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাওয়ায় এমন আনন্দ। গণতন্ত্র রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব’, ব্যাখ্যা করেন এই আইনজীবী।

উপস্থিত অনেক অতিথির মতে, এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস দীর্ঘদিন পর আনন্দময়, সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে উদযাপিত হয়েছে।

বঙ্গভবনমহান স্বাধীনতা ও জাতীয় দিবস
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise