আগামীর সময়

জান্নাতের টিকিট বিক্রিকারীদের বিষয়ে সতর্ক হোন: আমিনুল হক

জান্নাতের টিকিট বিক্রিকারীদের বিষয়ে সতর্ক হোন: আমিনুল হক

ফাইল ছবি

নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ও পরিকল্পনা ধাপে-ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ইফতার সামগ্রী বিতরণকালে আমিনুল হক বলেন, যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে প্রতারণা করেছেন এবং মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কেউ কেউ টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। এসব অপচেষ্টা থেকে সচেতন থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিটি কথা ও পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবে রূপ পাবে।

    শেয়ার করুন: