প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বিদ্যুৎ বিভাগের অগ্রিম ভর্তুকিতে ‘না’ অর্থ বিভাগের

  • ২০ হাজার কোটি টাকার প্রস্তাব ফেরত
  • আগাম ভর্তুকি নিয়মনীতির পরিপন্থি: অর্থ বিভাগ
বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৮:১১
বিদ্যুৎ বিভাগের অগ্রিম ভর্তুকিতে ‘না’ অর্থ বিভাগের

ছবিঃ আগামীর সময়

দেশের বিদ্যুৎ খাতের সংকট মেটাতে বিদ্যুৎ বিভাগের চাওয়া ২০ হাজার ১৩৬ কোটি টাকার ‘অগ্রিম ভর্তুকির’ প্রস্তাব অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি সারসংক্ষেপ নাকচ করে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবনাটি অর্থমন্ত্রীর টেবিলে উত্থাপন করা হলে তিনি এটাকে আখ্যা দেন ‘অযৌক্তিক’ ও ‘আর্থিক নিয়মনীতির পরিপন্থি’ হিসেবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের আদানি গ্রুপসহ আমদানিকৃত বিদ্যুৎ এবং দেশীয় বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের ক্রয়-বিক্রয়জনিত ঘাটতি মেটাতে এই বিশাল অঙ্কের আগাম ভর্তুকি চেয়েছিল বিদ্যুৎ মন্ত্রণালয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি (২০২৫-২৬) অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ রয়েছে মোট ৩৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ছাড় করা হয়েছে ২৯ হাজার ৫৩১ কোটি টাকা।

আগাম ভর্তুকি দাবির পেছনে তিনটি কারণ উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। সেগুলো হলো- ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২০৮ শতাংশ বৃদ্ধি (৫.০২ টাকা থেকে ১৫.৫০ টাকা), মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন এবং বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন ও ক্রয়জনিত ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি পর্যালোচনার পর অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রতিবেদনে অর্থ বিভাগ জানায়, ‘‘ভর্তুকি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তা ‘আগাম’ হিসেবে বরাদ্দ দেওয়া প্রচলিত আর্থিক নিয়মনীতির পরিপন্থি।’’

প্রতিবেদনে আরও বলা হয়, বাণিজ্যিক অপারেশন কার্যকর এবং জ্বালানি (কয়লা) কেনাসহ অন্যান্য আর্থিক সম্পৃক্ততার সঠিক পরিমাণ নিশ্চিত হওয়ার আগেই ‘ট্রেডগ্যাপ’ জনিত ভর্তুকি দেওয়া অযৌক্তিক। সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো ভর্তুকি প্রদান করা সরকারি ক্রয় নীতিমালার লঙ্ঘন।

চলতি বছরের মার্চ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য এই আগাম ভর্তুকি চেয়েছিল বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নতুন অন্তর্ভুক্ত শ্রীপুর ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্র এবং মাতারবাড়ি ২৪ হাজার ৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক কেন্দ্র।

এছাড়াও আদানিসহ বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) নিজস্ব কেন্দ্রের ঘাটতি মেটাতে আইপিপি কেন্দ্রগুলোর জন্যও এই অর্থ চাওয়া হয়েছিল।

অর্থনীতিঅর্থ মন্ত্রণালয়বিদ্যুৎ বিভাগ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise