প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

মাহতাব হোসেন
মাহতাব হোসেন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪
মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

ছবিঃ আগামীর সময়

গ্রীষ্মের দুপুর বিকেলের দিকে গড়িয়ে গেলেও তেজ কমেনি। নগরের পথে পথে হেঁটে যাওয়া মানুষের শরীরে জন্ম নিচ্ছে ঘাম। বাতাসে শীতলতার খোঁজ মেলা দুষ্কর। এমনই যখন অবস্থা, তখন ঢাকার নিউক্লিয়াস, কারওয়ান বাজারে দেখা মিলল এক বানরের। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের দুই ফুটপাত ঘেঁষে তখন ব্যস্ত মানুষের পদচারণা।

ঘরে ফেরার তাড়া, অফিসে ফেরার তাড়া কিংবা কারও কোনো তাড়া নেই, তবুও পথে তারা হেঁটে যান গায়ের সঙ্গে গা গলিয়ে। সেই ফাঁক গলে মেট্রো স্টেশনের তল দিয়ে হেলেদুলে এক বয়সী বানর এসে বসে পড়ল পান্থপথমুখী বাঁকে। মেট্রো স্টেশন থেকে মানুষ নামতেই থমকে যাচ্ছেন, একটু সরে গিয়ে তাকে বিরক্ত ছাড়াই নিজ গন্তব্যে চলে যাচ্ছেন।

কেউ বানরটিকে বিরক্ত করবেন না। ও এখানে প্রায়ই আসে। ও ওর মতো থাকে আবার চলে যায়


যেখানে পা রাখার জায়গা নেই। ফুটপাত ঘেঁষে মানুষ যাচ্ছে কোনোমতো, লেগে থাকা ভিড়ের মাঝেই সেখানে মুহূর্তে বানরটির জায়গা হয়ে গেল। শুধু তা-ই নয়, একজন পাশের দোকান থেকে কলা নিয়ে ছিলে দিল। তার সামনে। আরেকজন শুনতে চাইছেন,
‘সে কি কেক খায়?’
আরেকজন জিজ্ঞেস করছেন,
‘পানি দেব?’

বানরটি বসল। বেশকিছুক্ষণ বসে থাকল। অনেক কৌতূহলী মুখ এসে নানা প্রশ্ন করে গেল। কিছুক্ষণ পর বানরটি পেছন ঘুরে হাঁটা শুরু করে দিল। ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে পাশের একটি ব্যাংকের বারান্দায় উঠে বসে পড়ল। কিছু মানুষ বেশ উঁকিঝুঁকি দিয়ে বানরটিকে দেখতে লাগলেন, করতে লাগলেন নানা প্রশ্ন। সে কতটা সাড়া দেয় কেউ কেউ সে চেষ্টাও করলেন।

বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে ব্যস্ত কারওয়ান বাজার ও ছুটে চলা মানুষকে দেখছিল অবাক হয়ে

মুহূর্তে একজন নিরাপত্তারক্ষী এসে বললেন, ‘কেউ বানরটিকে বিরক্ত করবেন না। ও এখানে প্রায়ই আসে। ও ওর মতো থাকে আবার চলে যায়।’

নিরাপত্তারক্ষীর নাম সুবীর। সুবীরকে বললাম, ‘বানরটি প্রায়ই আসে মানে, কোথা থেকে আসে?’ সুবীর বললেন, ‘কোথা থেকে আসে সেটা ঠিক আমি জানি না। কিন্তু ও মাঝেমধ্যেই আসে। অন্যান্য বানরের মতো সে না, কাউকে বিরক্ত করে না। আক্রমণাত্মক নয়। ও ওর মতো আসে। মানুষজন কলা, বাদাম বা বিভিন্ন খাবার দেয়। সে খেয়ে চলে যায়। আবার কাঁচা বাজারের দিকেও যায়, ওদিকেও খাবার পাওয়া যায়। আমরা কেউ বিরক্ত করি না, কাউকে করতেও দিই না।।’

সুবীর যখন কথা বলছিলেন, তখন ব্যাংকের বারান্দা থেকে বানরটা নেমে ফের ফুটপাতে চলে এসেছে, বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে ব্যস্ত কারওয়ান বাজার ও ছুটে চলা মানুষকে দেখছিল অবাক হয়ে।

কারওয়ান বাজারবানর
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise