আগামীর সময়

ঘরে কিশোরীর গলাকাটা দেহ, খোঁজ নেই স্বামীর

ঘরে কিশোরীর গলাকাটা দেহ, খোঁজ নেই স্বামীর

সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামপুর এলাকায় ভাড়া বাসা থেকে লাকি আক্তার (১৬) নামে এক কিশোরী গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামপুর থানার মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

লাকি আক্তার ভোলা সদরের মো. হারুনুর রশিদের মেয়ে। তার স্বামী সজীব পেশায় লেগুনা চালক।

লাকি আক্তার শ্যামপুরে স্বামীর সঙ্গেই থাকতেন। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে লাকি আক্তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে তার স্বামী সজীব পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    শেয়ার করুন: