প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

রাজধানীজুড়ে বৈশাখের রঙ

  • মেলা, শোভাযাত্রা ও সংস্কৃতির মিলনমেলা
  • সোমবার শিল্পকলা একাডেমিতে ৫ দিনের বৈশাখী মেলা শুরু
  • পহেলা বৈশাখ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে মেলা
  • বাংলাদেশ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই মেলা
  • পাঁচ তারকা হোটেলে বিশেষ বুফে
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:১২
রাজধানীজুড়ে বৈশাখের রঙ

আগামীর সময় গ্রাফিক্স

পাওয়া-না পাওয়ার হিসাব মিলুক বা না মিলুক, শেষ হয়ে যাচ্ছে বাংলা ক্যালেন্ডারের আরও একটি বছর। নতুন রোদ্দুরের আহ্বান নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলনমেলা। পশ্চিমা বিশ্বের মতো ইংরেজি নববর্ষ ঘিরে যেমন উচ্ছ্বাস দেখা যায়, তেমনি পহেলা বৈশাখে রঙে-রঙিন হয়ে ওঠে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা।

চৈত্র সংক্রান্তি থেকেই শুরু হয় উৎসবের আবহ, যা অন্তত তিন দিন ধরে চলবে। শপিং সেন্টারগুলোয় শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। নতুন শাড়ি, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কেনা হচ্ছে গয়না, চুড়ি, টিপসহ নানা সামগ্রী। লাল-সাদার সাজে নিজেকে সাজিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত নগরবাসী।

চৈত্র সংক্রান্তির আগে রবিবার পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ফুলবিজু উৎসব উদযাপিত হয়। রাঙ্গামাটি ও আশপাশের জেলাগুলোতে নানা আয়োজনের পাশাপাশি ঢাকায়ও বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে রমনা পার্কের লেকে ফুল ভাসানোর আয়োজন করা হয়।

রাজধানীর প্রধান আয়োজন শুরু হবে সোমবার থেকে। শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এখানে ঢাকঢোল, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, লাটিম খেলা, জারিগান, পটগান, পুঁথিপাঠ, কবিগান, গাজীর গান, গম্ভীরা, ভাওয়াইয়া ও বাউল সংগীত পরিবেশিত হবে। পাশাপাশি যাত্রাপালা, পুতুলনাট্য, অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী থাকছে।

মঙ্গলবার থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হবে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ মেলায় থাকবে দেশীয় পণ্য, লোকশিল্প ও কারুশিল্পের প্রদর্শনী ও বিক্রি।

এরই মধ্যে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এসএমই ফাউন্ডেশন আয়োজিত বৈশাখী মেলা, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। এখানে দেশীয় উদ্যোক্তাদের পণ্যের পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন থাকছে।

পহেলা বৈশাখের মূল আকর্ষণ হিসেবে এবারও রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভোরে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা। এবার এ শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়েছে।

একই দিন বাংলা একাডেমির নজরুল মঞ্চে থাকবে বর্ষবরণ সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন হবে পুষ্টি বৈশাখী মেলা। ঢাকার বিভিন্ন স্থানে শিশুদের জন্য চিত্রাঙ্কন, গল্প বলা, পুতুলনাচ ও জাদু প্রদর্শনীর আয়োজন থাকবে।

বৈশাখ ঘিরে পাঁচ তারকা হোটেল ও রেস্তোরাঁগুলোতেও থাকছে বিশেষ আয়োজন। আগারগাঁওয়ের শেফস টেবিল কোর্টসাইডে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, গল্প বলা, পুতুলনাচ ও জাদু প্রদর্শনী চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দ্য রিভার এজ রেস্তোরাঁ, লা মেরিডিয়ান ঢাকা ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বিশেষ বৈশাখী বুফে থাকবে।

বৈশাখের প্রথম দিনে নগরবাসীর মিলনমেলায় পরিণত হবে রমনা পার্ক, ধানমণ্ডি লেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। টিএসসি ও আশপাশের এলাকায় থাকবে তরুণদের ভিড়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আবহ।

শিল্পকলা একাডেমিশোভাযাত্রাস্পেশাল-১বৈশাখের রঙমিলনমেলা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise