আগামীর সময়

ঢাকা-১৬ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী আমিনুল হক

ঢাকা-১৬ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী আমিনুল হক

সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

এবার ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এর মধ্যে প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

    শেয়ার করুন: