প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সোমবার শপথ নিতে পারেন নতুন এমপিরা

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫
সোমবার শপথ নিতে পারেন নতুন এমপিরা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয়ী হয়েছে। রাতেই এসব ফলের গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান বিচারপতি তাঁদের শপথ পড়াতে পারেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার শপথ অনুষ্ঠিত হতে পারে। এরপর ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের সম্ভাবনা রয়েছে।

নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার শপথের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিতে পারে। সর্বাধিক আসন পাওয়া বিএনপির সংসদ নেতা হবেন প্রধানমন্ত্রী। দলটির চেয়ারম্যান তারেক রহমান এ দায়িত্ব পেতে যাচ্ছেন, এমনটাই সংশ্লিষ্ট মহলে আলোচনা।

শপথ ও মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সরকারি পরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলো। ছুটির দিনেও এ নিয়ে ব্যস্ত সময় কাটাতে হয়েছে কর্মকর্তাদের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ও সম্ভাব্য মন্ত্রীদের জন্য আলাদা ফাইল প্রস্তুত করা হচ্ছে। বিজয়ী দলের পক্ষ থেকে মন্ত্রীদের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। যাচাই শেষে তা বঙ্গভবনে পাঠানো হবে। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ।

এ ছাড়া যাঁরা মন্ত্রিসভায় থাকবেন, তাঁদের টেলিফোনে আমন্ত্রণ জানানো, বাসার ঠিকানা সংগ্রহ এবং নির্ধারিত সময়ে গাড়ি পাঠিয়ে বঙ্গভবনে নিয়ে আসার দায়িত্বও পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সব মিলিয়ে নতুন সরকার গঠনের প্রস্তুতিতে এখন পুরোদমে কাজ চলছে।

বিএনপিসরকারবাংলাদেশের রায়মন্ত্রিসভা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise