প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

হাজীদের সেবার মান বাড়াতে একমত ঢাকা-রিয়াদ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২১:২৮
হাজীদের সেবার মান বাড়াতে একমত ঢাকা-রিয়াদ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল করতে বৈঠক করেছেন দুই দেশের ধর্মমন্ত্রী। আজ সোমবার সৌদির স্থানীয় সময় সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বৈঠক করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বৈঠকে দুই মন্ত্রী হজ ও ওমরাহ যাত্রীসেবা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদারে ঐক্যমত পোষণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনার ফলে বাংলাদেশি হাজিদের সুযোগ-সুবিধা ও সেবা প্রাপ্তিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রযুক্তি ও আধুনিকায়নের প্রশংসা

বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন সৌদির হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ও প্রযুক্তি ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। ‘বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় যে অসাধারণ অগ্রগতি এনেছে তা বিশ্ব মুসলিমের জন্য অনুকরণীয়’, বলছিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রিয়াদের সঙ্গে সম্পর্ক‌ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন ধর্মমন্ত্রী। ‘ঢাকা ও রিয়াদের সম্পর্ক অভিন্ন ধর্মীয় বন্ধন ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত।’ হজ, উমরাহ এবং ধর্মীয় উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

লিখিত প্রস্তাবনা ও উপহার বিনিময়

বৈঠকে বাংলাদেশের হজ ও ওমরাহ যাত্রীদের কল্যাণে প্রক্রিয়া আরও সহজ করতে একটি লিখিত প্রস্তাবনা সৌদি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন ধর্মমন্ত্রী। আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে সৌজন্য উপহার দেওয়া হয়। সৌদি মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার দেন।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্মমন্ত্রী বর্তমানে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে যোগ দিতে সৌদি সফরে রয়েছেন।

সৌদি আরবঢাকাধর্মমন্ত্রীরিয়াদ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise