প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

১০ দিনে সহিংসতার ৫৮ ঘটনা, নিহত ২: আসক

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮
১০ দিনে সহিংসতার ৫৮ ঘটনা, নিহত ২: আসক

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে দেশে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় দুইজন নিহত এবং ৪৮৯ জন আহত হয়েছেন।

আসক জানায়, জানুয়ারির শেষ ১০ দিনে ৪৯টি সহিংসতার ঘটনায় চারজন নিহত ও ৪১৪ জন আহত হন। এর আগে ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে আটটি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হন। ১১ থেকে ২০ জানুয়ারির মধ্যে ১৮টি ঘটনায় নিহত হন দুইজন, আহত হন ১৭৬ জন।

নির্বাচন ঘিরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ১১ সাংবাদিক হামলার শিকার হন। ২০২৬ সালের জানুয়ারিতে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই সারা দেশে অন্তত ৪৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে আসক।

আসকের বিশ্লেষণে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। ফেব্রুয়ারিতেও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতি তত সহিংস হয়ে উঠছে। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানিও বাড়ছে।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের ধারাবাহিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি সংবিধান অনুযায়ী আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাতে অবাধ ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেছে আইন ও সালিশ কেন্দ্র।

আসকসংবাদ বিজ্ঞপ্তি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise