ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২১

সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।
এই সময়ে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৫ জন। অপরদিকে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২০৩ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ২ শতাংশ নারী। এ বছর তিনজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ডেঙ্গুতে মৃত্যু হয় মোট ৪১৩ জনের। এর আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

