নানা-নানীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
খাল খনন কর্মসূচির উদ্বোধনে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নানা মো. ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানিয়েছেন এ তথ্য।
সূচি অনুযায়ী, সকাল সোয়া ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে থেকে সড়কপথে যাবেন দিনাজপুরের কাহারোলে। বেলা ১১টা ৪৫ মিনিটে কাহারোলের বলরামপুরে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে তিনি ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় বক্তব্য রাখবেন জনসভায়। বিকাল সাড়ে তিনটায় দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।
বিকাল পাঁচটায় দিনাজপুর সার্কিট হাউজ চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানে।

