প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সেজেগুজে বসে আছে এনইসি, আসছেন না প্রধানমন্ত্রী

  • সচিবালয়ে একনেকের প্রথম বৈঠক আগামীকাল
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৫
সেজেগুজে বসে আছে এনইসি, আসছেন না প্রধানমন্ত্রী

ছবিঃ আগামীর সময়

ঢালা হয়েছে নতুন পিচ। এবড়োথেবড়ো ভাবটা উধাও হয়ে পথগুলো এখন মসৃণ। নিকষকালো রাস্তা সাদা হলুদ রঙ মেখে দিক নির্দেশ করছে। কিন্তু যাকে দিক দেখিয়ে নিয়ে আসার কথা সেই প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন না পরিকল্পনা কমিশনে।

একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সরকার প্রধানের। সর্বোচ্চ অর্থনৈতিক ফোরামের এ বৈঠক সাধারণত হয় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সন্মেলন কক্ষেই। নয়া সরকারের এই প্রথম বৈঠক হবে আগামীকাল। ভেন্যু ঠিক করা হয়েছিল এনইসিতেই।

কমিশন চত্ত্বরে প্রধানমন্ত্রীকে বরণ করতে শুধু সড়কগুলোকেই মশৃন করা হয়নি। ফুলসহ নতুন গাছ বসেছে রাস্তার দুপাশে। ঝেটিয়ে বিদায় করা হয়েছে ধুলোবালি। সব ঝকঝকে তকতকে। বৈদ্যুতিক গোলযোগ এড়াতে পরীক্ষা-নিরীক্ষা দফায় দফায়।

কিন্তু সব যখন নিখুঁতভাবে চূড়ান্ত তখনই জানা যায় বৈঠকের ভেন্যু বদলের খবর। শেরেবাংলা নগরের বদলে আবদুল গণি রোডের সচিবালয়েই হবে সভা। বৈঠকের সময়, এজেন্ডা, অংশগ্রহণকারীসহ সব কিছুই ঠিক আছে, শুধু ভেন্যু বদল।

প্রধানমন্ত্রীর আসার খবরে যে উদ্যম নিয়ে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা কাজে নেমেছিলেন, না আসার খবরে তারা মুষড়ে পড়েন। তাদের কণ্ঠে হতাশা, ‘মনটা খারাপ হয়ে গেল। একনেক বৈঠক এনইসি সন্মেলন কক্ষেই হয় সাধারণত। এবারও কথা ছিল। প্রধানমন্ত্রী আসবেন আমাদের এখানে। দেখা হবে সামনাসামনি। মনে এক ধরনের আনন্দ ছিল। সেটি মাটি হলো।’

কমিশনের একজন কর্মকর্তার মন্তব্য, ‘এভাবে প্রধানমন্ত্রী যদি সব জেলায় যেতেন তাহলে স্থানীয় রাস্তাগুলো চলাচল উপযোগী হতো। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিলে আরো ভালো। আমরাতো এমনটাই চাই।’

কী প্রকল্প উঠছে একনেক বৈঠকে? জানতে চাইলে এজেন্ডা ধরিয়ে দেন এক কর্মকর্তা। সেখানে প্রথমেই জায়গা করে নিয়েছে করতোয়া নদী পুনরুদ্ধার প্রকল্প। ব্যয় হবে ১ হাজার ১২২ কোটি টাকা। ১ হাজার ৪৫০ কোটি টাকার সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পও রয়েছে। অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ৫৯৫ কোটি টাকা। ৪ কোটি টাকার চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট এবং ৬০ কোটির আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনও রয়েছে।

১ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ের শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়নে ৮ বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, ১৩৯ কোটি টাকার গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল উন্নয়ন, ৬৪৯ কোটি টাকার সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ রয়েছে। ১ হাজার ৭১৯ কোটি টাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ৩০৯ কোটির চট্টগ্রাম সিটি কর্পোারেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক নিবাস তৈরিও রয়েছে। ঢাকা শহরের জরুরি পানি সরবরাহের প্রকল্পও রয়েছে প্রথম একনেকে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৯২০ কোটি টাকা। ৩৮৫ কোটি টাকায় সাভার সোনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক নির্মাণ, ৩১৯ কোটি টাকায় বৈরাগীপুর-টুমচর-বাউফল জেলা সড়ক উন্নয়ন, ৫০২ কোটি টাকায় বরিশাল-ভোলা-পিরাজপুর জেলা সড়কের বরিশাল থেকে ইলিশা ঘাট পর্যন্ত উন্নয়ন। ৩ হাজার ৬৬৬ কোটি টাকায় সীমান্ত সড়ক নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগের ৫টি জেলায় জলবায়ুসহনশীল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি টাকা।
বৈঠকে ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। টেবিলে (সরাসরি) আরও দুটি প্রকল্প উঠতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একনেক উঠছে না পদ্মা ব্যারেজ প্রকল্প

নতুন সরকারের প্রথম একনেকে উঠছে না বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। সব প্রস্তুতি শেষ হলেও আপাতত একনেকে উপস্থাপনের সিদ্ধান্ত নেই। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার কোটি ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্পটি প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একনেকে অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু করে ২০৩৩ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে জনানো হয়েছে, শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানি সংরক্ষণ করে পানির প্রবাহ বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে পদ্মা নির্ভর এলাকার নদী সিস্টেমকে পুনরুজ্জীবিতকরণসহ লবণাক্ততার অনুপ্রবেশ কমানো, সুন্দরবন ইকোসিস্টেমের ভারসাম্য পুনরুদ্ধার, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা কমানো এবং সেচ সুবিধা বৃদ্ধি করা হবে। প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ৫টি নদী সিস্টেম (হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী ) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে (সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা) লবণাক্ততার অনুপ্রবেশ কমিয়ে স্বাদু পানি সরবরাহ নিশ্চিত করে সুন্দরবন ইকোসিস্টেমের ভারসাম্য পুনরুদ্ধার করা। পাশাপাশি জীববৈচিত্র্য ও বনসম্পদ সংরক্ষণ, জলাবদ্ধতা কমানো এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর পলি অপসারণ করে যশোরের ভবদহসহ অন্যান্য এলাকার পানি নিষ্কাশন করা হবে।

সচিবালয়একনেকপরিকল্পনা কমিশন
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise