পররাষ্ট্রমন্ত্রী
পুশইন নিয়ে সতর্ক ঢাকা

ড. খলিলুর রহমান
পশ্চিমবঙ্গে একদিন আগেই ঘটেছে ক্ষমতার পালাবদল। এর ফলে সম্ভাব্য ‘পুশইন’ (অবৈধভাবে ঠেলে দেওয়া) পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলছেন, পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই এমন তথ্য নিশ্চিত করলেন। এর আগে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেন ড. খলিলুর।
তার ভাষ্য, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারত।
একইসঙ্গে উল্লেখ করেন, চলতি বছরের জুন মাসের মধ্যে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, যা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বর্তমান সরকার।
পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে।




