প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

১৬ বছর পর আবার সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৩২
১৬ বছর পর আবার সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান

প্রায় ১৬ বছর পর আবার সম্প্রচার শুরু করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। আজ সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে দ্বিতীয় দফায় টেলিভিশনটির সম্প্রচার।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন। এ সময় অতিথিদের নিয়ে কেক কাটেন তিনি।

গিয়াস উদ্দিন আল মামুন বলেছেন, সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থানের কারণেই একসময় দ্রুত দর্শকপ্রিয়তা পেয়েছিল চ্যানেল ওয়ান। আগামীতেও থাকছে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিশ্রুতি।

তিনি জানান, ২০১০ সালে চ্যানেলটি বন্ধ হওয়ার পেছনে তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত কাজ করেছিল। ১৬ বছরের অন্ধকার দূর করে আমরা ফিরে আসছি।

গিয়াস উদ্দিন আল মামুন আরও জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে। আগে এটি মিশ্রধর্মী চ্যানেল থাকলেও এবার ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। সে কারণে অনেক মন্ত্রী-এমপির বিরাগভাজনও হতে হয়েছিল।

গিয়াস উদ্দিন আল মামুন জানান, নতুন ও পুরোনোর সমন্বয়ে চ্যানেলটি সাজানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মেও নতুনত্ব আনা হচ্ছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকা চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে রায় দেন আদালত। এ বিষয়ে করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

যেভাবে বন্ধ হয়েছিল

২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করে, তবে তা খারিজ হয়ে যায়।

সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি ছাড়া সম্প্রচার যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চ্যানেলটি বন্ধ করা হয়।

পুনরায় চালুর প্রক্রিয়া

চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান।

মুক্তির পর তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে সম্প্রচারের পথ উন্মুক্ত হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাকের আহমেদ, পরিচালক মারুফ সাত্তার আলী, এম এইচ সেলিম, নাজমুল আশরাফ, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জু, আমিন আল রশিদসহ অনেকে।

সম্প্রচারচ্যানেল ওয়ানটেলিভিশন চ্যানেল ওয়ান
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise