প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বগুড়ার ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি দ্রুত কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২১:১১
বগুড়ার ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি দ্রুত কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়া ট্রেনের যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার খবরে বুধবার (১৮ মার্চ ) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে এ নির্দেশনা দেন তিনি।

এ সময় দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আটকে পড়া যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বলেন। দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন সরকারপ্রধান।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়। অন্তত ৫০ যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

দুর্ঘটনার পর সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঈদযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে এমন দুর্ঘটনায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, উদ্ধার কাজ শেষ করে যত দ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিজের নির্বাচনী এলাকার এই দুর্ঘটনার দিকে বিশেষ নজর রেখেছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন তিনি।

প্রধানমন্ত্রীট্রেন দুর্ঘটনা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise