আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
রাজধানী শহর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

