সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
সন্ধ্যার মধ্যে দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

