আগামীর সময়

ঢাকার তাপমাত্রা বাড়ার আভাস

ঢাকার তাপমাত্রা বাড়ার আভাস

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া শুষ্ক এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাজধানীতে আজ সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

এদিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়নি।

    শেয়ার করুন: