আগামীর সময়

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত ছবি

আগামী সপ্তাহের শুরুতে দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না।

শনিবারও দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (৮ মার্চ) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু–এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও দেশের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শেয়ার করুন: