জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন কূটনীতিক। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করেন পল কাপুর।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। আজ রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছান পল কাপুর। এটিই তার প্রথম ঢাকা সফর। বাংলাদেশের নির্বাচনের পর তার এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

