প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ওসি কোনো মন্ত্রীকে ফোন করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৫:০২
ওসি কোনো মন্ত্রীকে ফোন করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

পুলিশ বাহিনীতে থাকতে হবে ‘চেইন অব কমান্ড’, চাইলেই কোনো মন্ত্রীকে ফোন করতে পারবেন না থানার ওসি। বাহিনীর উদ্দেশ্যে এই নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বুধবার দুপুরে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশ বাহিনী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয়ে।

বাহিনীর সদস্যদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশে এসময় তার বক্তব্য, ‘আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে, চেইন অব কমান্ড থাকতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে... একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে... সেটা আমরা এলাও করি নাই।’

‘তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে; কিন্তু চেইন অব কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে। স্পষ্ট বলা হয়েছে চেইন অব কমান্ড যেন ব্রেক না করে। সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতোমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে।’

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে মন্ত্রী বললেন, ‘অনেকেই বলছেন যে এই পোশাক নতুন পোশাক। এ বিষয়টা পরে। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে? সেটা পরে। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব।’

সংবাদ সম্মেলনে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যানজট নিরসনে সেল গঠন করা হয়েছে জানিয়ে তিনি বললেন, ‘ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্র্যাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে বসে আমরা কীভাবে যানজট কমাতে পারি। তারা এক সপ্তাহের মধ্যে আমাদের একটা রিপোর্ট দেবে।’

‘যেমন- এখানে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভিআইপি রোডসহ প্রধান প্রধান সড়ক যেখানে আছে যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না। সেখানে অসংখ্য ব্যাটারিচালিত গাড়ি চলছে। এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়।’

পরীক্ষামূলকভাবে এসব রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনা জানালেন সালাহউদ্দিন আহমদ।

‘উত্তরা থেকে এয়ারপোর্ট রোড, ভিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এই রোডটা যেটাকে আমরা ভিআইপি রোড হিসেবে জানি। এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব। নিয়ন্ত্রণ করব ব্যাটারি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব। এইভাবে আমরা চেষ্টা করব যানজট নিরসণ করার। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলেছি একটা রিপোর্ট দিতে।’

এসবের পাশাপাশি নাগরিকের দায়িত্বের কথাও মনে করিয়ে দিলেন তিনি।

‘আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। বামের লাইনটা উন্মুক্ত থাকার কথা বামের লাইনে গিয়ে গাড়ি বসে থাকি, এগুলোর জন্য আমরা সিটিজেন হিসেবেও দায়ী। আমরা এই সচেতনতাটা আবার সৃষ্টি করতে চাই, যাতে আমরা প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি।’

ডিএমপিবাংলাদেশ পুলিশস্বরাষ্ট্রমন্ত্রী
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise