প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

এক-এগারোর ক্ষত নিয়ে ক্ষমতায় বিএনপি, বার্তা স্পষ্ট

মঈন উদ্দিন খান
মঈন উদ্দিন খান
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১৭:৫০
এক-এগারোর ক্ষত নিয়ে ক্ষমতায় বিএনপি, বার্তা স্পষ্ট

ছবিঃ আগামীর সময়

২০০৭ সালের এক-এগারো। বাংলাদেশের রাজনীতির বিতর্কিত ও আলোচিত অধ্যায়; যা আজও বহন করছে গভীর ক্ষতচিহ্ন। সেই অধ্যায়ের অন্যতম আলোচিত চরিত্র লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার নতুন করে সেই ইতিহাস সামনে নিয়ে এসেছে। শুধু একটি গ্রেপ্তার নয়, বরং এটি এক-এগারোর পুরো প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের প্রতি সরকারের স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করে। ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এক-এগারোর সময় গঠিত ‘জাতীয় অপরাধ দমন সমন্বয় কমিটি’র সমন্বয়ক হিসেবে মাসুদ উদ্দিন চৌধুরীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক বার্তার তিন মাত্রা

আলাপকালে বিএনপির নীতিনির্ধারকরা এই গ্রেপ্তারকে তিনটি প্রধান দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন।

প্রথমত: বিএনপির মতে, এক-এগারো ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প, যার লক্ষ্য ছিল দলটিকে নেতৃত্বশূন্য করা। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানের গ্রেপ্তার এবং পরবর্তী নির্যাতনের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। দলটির দাবি, তাকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছিল। মাসুদ উদ্দিনকে সেই প্রক্রিয়ার অন্যতম নেপথ্য পরিচালনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। ফলে এই গ্রেপ্তার বিএনপি দেখছে একটি বার্তা হিসেবে—‘অতীতের নির্যাতনের জন্য কেউই দায়মুক্ত নয়।’

দ্বিতীয়ত: এক-এগারোর পর শেখ হাসিনা সরকারের সময় মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে সংসদ সদস্যও হন। এই প্রেক্ষাপটে তার গ্রেপ্তার অনেকে দেখছেন অতীতের রাজনৈতিক ‘সুরক্ষা বলয়’ ভেঙে দেওয়ার ইঙ্গিত হিসেবে।

তৃতীয়ত: দীর্ঘদিন ধরে এক-এগারোকে ‘অন্যায়ের প্রতীক’ হিসেবে তুলে ধরে আন্দোলন করেছে বিএনপি। ফলে এই গ্রেপ্তার তাদের কর্মী-সমর্থকদের কাছে একটি প্রতিশ্রুতি বাস্তবায়নের বার্তা বহন করছে।

এক-এগারো: প্রেক্ষাপট ও প্রভাব

২০০৭ সালের ১১ জানুয়ারি তীব্র রাজনৈতিক অচলাবস্থার মধ্যে জরুরি অবস্থা জারি করে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদের নেতৃত্বে ‘মাইনাস টু ফর্মুলা’ নামে পরিচিত একটি পরিকল্পনার মাধ্যমে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতির বাইরে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়।

এই সময় দুর্নীতির অভিযোগে দুই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিএনপি ও আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী গ্রেপ্তার হন। সমালোচকদের মতে, এটি ছিল একটি ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ প্রতিষ্ঠার প্রচেষ্টা, যেখানে একটি তৃতীয় শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা ছিল— যা শেষ পর্যন্ত সফল হয়নি।

নতুন বাস্তবতা, পুরনো প্রশ্ন

বিশ্লেষকদের মতে, মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার শুধু অতীতের একটি অধ্যায় পুনরুজ্জীবিত করেনি, বরং ভবিষ্যতের রাজনৈতিক গতিপথ সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে। এটি কি শুধুই বিচারের প্রক্রিয়া, নাকি বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ— সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে।

বিএনপিরাজনীতিএক এগারো
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise