প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বিচ্যুত পথ ছেড়ে ইসলামি আদর্শে ফেরার ডাক ড. মোশাররফের

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২১ মার্চ ২০২৬, ২১:৫৯
বিচ্যুত পথ ছেড়ে ইসলামি আদর্শে ফেরার ডাক ড. মোশাররফের

সমাজের প্রতিটি স্তরে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে কুরআন ও সুন্নাহর নির্দেশিত পথে জীবন পরিচালনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলছিলেন, সিয়াম সাধনা বা দীর্ঘ এক মাস রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান একটি।

আজ শনিবার (২১ মার্চ) দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতের আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

রমজানের শিক্ষা হচ্ছে সংযম, আত্মশুদ্ধি এবং একে অপরের প্রতি সহমর্মিতা। এই ত্যাগের মহিমা যদি সবাই হৃদয়ে ধারণ করতে পারে, তবেই সমাজ শান্তিময় হয়ে উঠবে। পবিত্র মাসের এই মহান শিক্ষা বছরের বাকি ১১ মাসও নিজেদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে মহান আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়— উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধা ড. মোশাররফ।

বক্তব্যের এক পর্যায়ে বর্তমান সময়ের হানাহানি ও অশান্তির কারণ ব্যাখ্যা করেন ড. মোশাররফ। ‘মানুষ যখনই পবিত্র কুরআনের দিকনির্দেশনা এবং প্রিয় নবী (সা.)-এর প্রদর্শিত পথ থেকে সরে যায়, তখনই সমাজে ঝগড়া-ফ্যাসাদ ও বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে ওঠে। তাই সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব ফিরিয়ে আনতে সবাইকে ইসলামি অনুশাসন মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানান ঢাবির এই শিক্ষক।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনও বক্তব্য দেন। ‘মুমিন হিসেবে আমাদের জীবন অবশ্যই কুরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত হতে হবে এবং এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই।’

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, মাহবুব হোসেন হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিমন প্রমুখ।

বিএনপিকুরআনড. মোশাররফ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise