রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাত ৯টার দিকে স্কয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি রুহুল কবির রিজভীর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে মঙ্গলবার রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান জানান, জ্বর ও ঠান্ডার কারণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান আরিফুর রহমান।

