আগামীর সময়

সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না: ডা. শফিকুর

সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না: ডা. শফিকুর

ডা. শফিকুর রহমান

সেই অন্ধকার সময়ে আর ফিরতে চান না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর লেখেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

তিনি আরো লেখেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়-স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।

ইঙ্গিতপূর্ণ এই পোস্ট কোন ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।


তবে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে জামায়াতসহ বিরোধীদলগুলো ইতোমধ্যে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে।


তবে অন্যান্য নির্বাচনের পর যে ধরনের সহিংসতা হতো এবার তেমনটা দেখা যায়নি। উল্টো বিভিন্ন জায়গায় নজিরবিহীনভাবে জয়ী ও পরাজিতরা কুশল বিনিময় করেছেন। যা রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতির সুবাতাস বইয়ে দিচ্ছে।

    শেয়ার করুন: