আগামীর সময়

দলীয় সভায় যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির

দলীয় সভায় যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির

সংগৃহীত ছবি

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানী শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

‘আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন’, গণমাধ্যমকে বলেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা।

জামায়াত আমিরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও।

‘আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যে কোনো কারণে তিনি হেরে গিয়ে প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত’ উল্লেখ করেন সেলিম উদ্দিন।

    শেয়ার করুন: