ওমরাহ করতে যাচ্ছেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দলটি জানিয়েছে, মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করবেন জামায়াত আমির। ওমরাহ পালন শেষে আবার আগামী ৬ মার্চ তিনি দেশে ফিরবেন।

