প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নাহিদের বিদেশি পাসপোর্ট দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া

রিউমর স্ক্যানারের অনুসন্ধান
অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪
নাহিদের বিদেশি পাসপোর্ট দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব কিনেছেন দাবিতে নাহিদের নাম, ছবি ও স্বাক্ষর সংবলিত দেশটির একটি পাসপোর্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডোমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Paulo Travels’ নামের একটি ওয়েবসাইটে ডোমিনিকার একটি পাসপোর্টের ছবি পাওয়া যায়। এটি মূলত দেশটির একটি পাসপোর্টের নমুনা বা ডেমো পাসপোর্ট (Specimen Passport)। ওয়েবসাইটটিতে এ ধরনের আরও বিভিন্ন দেশের পাসপোর্টের টেম্পলেট রয়েছে। উক্ত নমুনায় মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের ছবি ব্যবহৃত হয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো— এই নমুনা পাসপোর্টে ডোমিনিকার ইমিগ্রেশন কর্মকর্তার যে স্বাক্ষর রয়েছে, নাহিদ ইসলামের নামে ছড়ানো পাসপোর্টেও হুবহু একই স্বাক্ষর রয়েছে।

আরও অনুসন্ধানে বেরিয়ে এসেছে— ‘uruperu’ নামের একটি ওয়েবসাইটে একই ডেমো পাসপোর্টের আরও স্পষ্ট ছবি পাওয়া যায়। ওই নমুনা পাসপোর্টের বারকোড এবং নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোড গুগল লেন্স দিয়ে স্ক্যান করে দেখা গেছে, উভয় ক্ষেত্রেই পাসপোর্ট নম্বর হিসেবে একই কোড (RA015060) প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের বারকোডের দৃশ্যমান নম্বরটি নমুনা পাসপোর্টের নম্বরের চেয়ে আলাদা দেখানোর চেষ্টা করা হলেও, বারকোড স্ক্যান করলে একই মূল কোডটি বেরিয়ে আসছে। মূলত, প্রতিটি বৈধ পাসপোর্টের বারকোড বা মেশিন রিডেবল কোড সংশ্লিষ্ট ব্যক্তির তথ্যানুযায়ী ইউনিক বা অনন্য হয়ে থাকে। ফলে ভিন্ন ভিন্ন ব্যক্তির পাসপোর্টে একই বারকোড থাকার কোনো সুযোগ নেই।

পাসপোর্টে ব্যবহৃত নাহিদ ইসলামের স্বাক্ষরটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি উইকিপিডিয়ায় থাকা তার স্বাক্ষরের একটি ছবির সঙ্গে হুবহু মিলে যায়। স্বাক্ষরের ঘনত্ব ও নিচের রেখার টান বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি অনলাইন থেকে সংগ্রহ করে পাসপোর্টে বসানো হয়েছে।

পাশাপাশি, পাসপোর্টে ব্যবহৃত ছবিটিও আলাদাভাবে যাচাই করা হয়েছে। এতে দেখা যায়, গণমাধ্যমে একটি সংবাদে প্রকাশিত নাহিদ ইসলামের ছবির সঙ্গে পাসপোর্টে যুক্ত ছবিটির মুখভঙ্গি ও পোশাকের অবিকল মিল রয়েছে।
অর্থাৎ, অনলাইনে থাকা একটি নমুনা পাসপোর্ট সম্পাদনা করেই নাহিদ ইসলামের নামে এই বানোয়াট পাসপোর্টটি তৈরি করা হয়েছে। সুতরাং, নাহিদ ইসলাম ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব কিনেছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি সম্পাদিত বলে জানায় ফ্যাক্ট চেকিং এই প্রতিষ্ঠানটি।


প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম।



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনএনসিপিনাহিদ ইসলামভুয়াপাসপোর্টরিউমর স্ক্যানার
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise