আগামীর সময়

আপনার জিজ্ঞাসা

আকাশে সূর্য থাকা অবস্থায় বিমানযাত্রীর ইফতার

আকাশে সূর্য থাকা অবস্থায় বিমানযাত্রীর ইফতার

ফাইল ছবি

প্রশ্ন : যদি কোনো ব্যক্তি রমজান মাসে বিমানে সফর করে। আর বিমানটি যে দেশের ওপর দিয়ে অতিক্রম করছে সে দেশের সময় অনুযায়ী সেখানে ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু বিমানের জানালা দিয়ে এখনো সূর্য দেখা যাচ্ছে, এ অবস্থায় তার ইফতার করা এবং মাগরিবের নামাজ পড়া জায়েজ হবে কি?

- আনোয়ার হোসেন রানা, দুবাই

উত্তর :
ইসলামের দৃষ্টিতে নামাজ ও রোজার ক্ষেত্রে ওই স্থানের সময় ধর্তব্য—যে স্থানে সে উপস্থিত থাকে। সুতরাং প্রশ্নে উল্লিখিত অবস্থায় যেহেতু সে আকাশে ভ্রমণরত, তাই বিমান থেকে সূর্য দেখা যাওয়া পর্যন্ত ইফতার করা বা মাগরিবের নামাজ পড়া জায়েজ হবে না। তবে যদি ২৪ ঘণ্টার মধ্যে সূর্যাস্ত না হয়, তাহলে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার পূর্বমুহূর্তে ইফতার করে নেবে এবং অন্যান্য দিনের সময়ের পার্থক্য হিসাব করে নামাজ আদায় করতে হবে। (রদ্দুল মুহতার : ২/৪২০, আহসানুল ফাতাওয়া : ৪/৭১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৪০)

    শেয়ার করুন: