আগামীর সময়

খারাপ পরিণতি ও দুর্ভাগ্য থেকে বাঁচার আমল

খারাপ পরিণতি ও দুর্ভাগ্য থেকে বাঁচার আমল

ফাইল ছবি

মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই। জীবন চলার পথে কখন কী বিপদ আসে, কখন কোন সিদ্ধান্ত আমাদের জন্য অকল্যাণ ডেকে আনে তা কেউ জানে না। অনেক সময় মানুষের নিজের ভুল নয়, বরং আল্লাহর পরীক্ষাস্বরূপ পরিস্থিতির কারণে সে কষ্টে পড়ে যায়। তাই একজন মুমিন সব সময় উত্তম পরিণতি, কল্যাণকর সিদ্ধান্ত ও নিরাপদ ভবিষ্যতের জন্য আল্লাহর আশ্রয় কামনা করে। রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যা দুনিয়া ও আখিরাতের খারাপ পরিণতি এবং দুর্ভাগ্য থেকে রক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দোয়াটি হলো

اللَّهُمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَمِنْ دَرَكِ الشَّقَاءِ، وَمِنْ سُوءِ الْقَضَاءِ، وَمِنْ شَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া মিন দারাকিশ শিকা-ই, ওয়া মিন সুইল ক্বাদা-ই, ওয়া মিন শামাতাতিল আ‘দা-ই।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, বিপদ-আপদের কঠিন কষ্ট থেকে, দুর্ভাগ্যের কবলে পতিত হওয়া থেকে, মন্দ ফায়সালা থেকে এবং শত্রুদের আনন্দিত হওয়া থেকে।’ (বুখারি ৬৬১৬)


    শেয়ার করুন: